দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অসুস্থ হয়ে পড়েছেন মিমি চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। কয়েকদিন আগেই দুবাই থেকে ফিরেছেন তিনি।
রোববার (২৬ নভেম্বর) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক স্টোরি দেন মিমি। যেখানে তাকে কালো পোশাক পরে সোফায় শুয়ে থাকতে দেখা গেছে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ভয়ংকর একটা ভাইরালের পর কিছু ভিটামিন-ডি প্রয়োজন।
হিন্দুস্তান টাইমসের খবর, ছবিতে ভালো করে খেয়াল করলে দেখা যাচ্ছে তার চোখে-মুখে রোদ এসে পড়েছে। আর সেই সূর্যের তাপ থেকেই ভিটামিন-ডি নিচ্ছেন মিমি।

জানা গেছে, ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন মিমি। এখন খানিকটা সুস্থ তিনি। তাই নিজের হাতে স্যুপ রান্না করে খেয়েছেন তিনি। এমনকি জানান তার পছন্দের এই স্যুপের রেসিপি।
এদিকে কিছুদিন আগেই দুবাই বেড়াতে গিয়েছিলেন মিমি। সঙ্গে তার মা-বাবাও ছিলেন। ওই সময় দুবাই থেকে একাধিক ছবি-ভিডিও সোশ্যালে পোস্ট করেছেন। তাতে স্কাইডাইভও করতে দেখা গেছে এ টালি তারকাকে।
সম্প্রতিই এ নায়িকার দুটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। পূজার ঠিক আগ মুহূর্তে মুক্তি পেয়েছে ‘রক্তবীজ’। আবির চ্যাটার্জি, ভিক্টর বন্দোপ্যাধ্যায়, অনসূয়া মজুমদার ছিলেন এতে।
আর