দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় চীনা বংশোদ্ভূত কানাডিয়ান পপ তারকা ক্রিস উ–কে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন চীনের আদালত। ২০২২ সালের নভেম্বরে এই রায় দেওয়ার পর আপিলও করেছিলেন তিনি। কিন্তু সেই আপিল খারিজ করে দেয় দেশটির আরেক আদালত। খবর রয়টার্সের।
আপিল খারিজ হওয়ার ফলে তাকে ১৩ বছর কারাগারে থাকতেই হবে। এর আগে ২০২১ সালের জুলাইয়ে ক্রিসের বিরুদ্ধে ১৮ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর তার বিরুদ্ধে আরও কয়েকটি ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসে। এর মধ্যে ২০১৮ সালে ও ২০২০ সালেও একাধিক নারীকে ধর্ষণের প্রমাণ পান আদালত।
এক বিবৃতিতে আদালত জানিয়েছেন, নারীদের সম্মতি ছাড়াই মদ্যপ অবস্থায় সঙ্গে যৌন সম্পর্ক করেছেন; এটি ধর্ষণ। এর মধ্যে অনেক অপ্রাপ্ত বয়স্ক নারীও রয়েছেন।
২০১২ সালের ৮ এপ্রিল কোরীয় ব্যান্ড এক্সোতে যোগ দেন ক্রিস উ। ২০১৪ সালে ব্যান্ড ছেড়ে একক ক্যারিয়ারে মনোনিবেশ করেন তিনি। কোরিয়া ছেড়ে ২০১৪ সাল থেকে চীনে থাকছিলেন।
আর