দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ‘ম্যাডাম ফুলী’ খ্যাত চিত্রনায়িকা সামসুন্নাহার শিমলা।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে ঝিনাইদেহ-১ আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগের মনোনয়ন ফরম বিতরণের দায়িত্বে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল বাসার।
ঢাকাই ছবির এক সময়ের আলোচিত নায়িকা ‘ম্যাডাম ফুলি’ খ্যাত শিমলা, ১৯৯৯ সালে মুক্তি পাওয়া প্রথম ছবিতেই শ্রেষ্ঠ অভিনেত্রীর ক্যাটাগরিতে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
শহীদুল ইসলাম খোকন পরিচালিত সেই ছবির নাম ‘ম্যাডাম ফুলি’। সেই থেকে ‘ম্যাডাম ফুলি’ নামেই চলচ্চিত্রে পরিচিতি শিমলার। এক সময়ের আলোচিত এ নায়িকার সর্বশেষ অভিনীত ছবি ‘নিষিদ্ধ প্রেমের গল্প’, যার পরিচালক রুবেল আনুশ।
ডিপি/