দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্রিকেটের বিশ্ব আসরে উড়তে থাকা ভারতকে টেনে মাটিতে নামাল অস্ট্রেলিয়া। ব্যাটে-বলে দারুণ খেলে কাপটা নিজেদের করে নিল তারা। আর এতেই স্বপ্নভঙ্গ ভারতের।
আসরজুড়ে দারুণ ফর্মে ছিলেন বিরাট কোহলি। তাই তো স্বামীর হাতে বিশ্বকাপ দেখতে মাঠে হাজির হয়েছিলেন আনুশকা শর্মা। কিন্তু তা আর হলো না।
ফাইনালের দিনও ৫০ রান করেন বিরাট। সেই মুহূর্তে যেমন আনুশকা খুশি হয়েছিলেন। কিন্তু দল হেরে যাওয়ায় ভেঙে পড়েছিলেন কিং কোহলি। তখন পরম ভালোবাসা নিয়ে স্বামীকে জড়িয়ে ধরলেন বলিউড অভিনেত্রী। দিলেন সান্ত্বনা। তাদের এই মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে। যদিও ছবিতে বিরাটের মুখ দেখা যাচ্ছে না। কেবল জার্সির নাম এবং নম্বর দেখা যাচ্ছে।
এদিকে কানাঘুষা হচ্ছে, আনুশকা আবারও গর্ভবতী। এই অবস্থাতেও বিরাট এবং গোটা দলকে সমর্থন করতে মাঠে হাজির ছিলেন তিনি। সঙ্গে কেএল রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী আথিয়া শেঠিকেও দেখা যায়। এ ছাড়া ছিলেন রোহিতের স্ত্রী রিতিকা, রবীন্দ্র জাদেজার স্ত্রী প্রমুখ।
আর