দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সময়টা ভালো যাচ্ছিল না সালমান খানের। প্রত্যাশ অনুযায়ী কোনো ছবি বক্স অফিসে ব্যবসা করতে পারছিল না। ফলে খানিকটা চিন্তিত ছিলেন ভাইজান। তবে তার লক্ষ্য ছিল ‘টাইগার-থ্রি’র মাধ্যমে স্বরূপে ফিরবেন।
সালমানের লক্ষ্য পূরণ হয়েছে। সফলতার মুখ দেখেছে ‘টাইগার-থ্রি’। ইতোমধ্যে ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে সিনেমাটি।
ছবির সাফল্যে ‘সাকসেস পার্টি’র আয়োজন করে ‘টাইগার-থ্রি’র প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশরাজ ফিল্মস। অনুষ্ঠানে সালমান-ক্যাটরিনা ছাড়াও উপস্থিত ছিলেন ইমরান হাশমি।
তবে মঞ্চে অবাক করা এক কাণ্ড ঘটিয়ে বসলেন সালমান খান। ক্যাটরিনাকে রেখে ইমরান হাশমিকে চুমু দিলেন তিনি!
বক্স অফিসে ৩০০ কোটির ব্যবসা করা ছবির জয়গান যখন গাইছিলেন সালমান, তখন পাশে দাঁড়িয়ে থাকা ইমরান হাশমির দিকে আচমকাই এগিয়ে গেলেন তিনি। শুধু তাই নয়, উচ্ছ্বাসের বশে চুমু খাওয়ার চেষ্টাও করলেন। ভাইজানের তরফে এমন অপ্রত্যাশিত ঘটনায় হতবাক সকলে। সেই ভিডিও ভাইরাল হতেও সময় নিল না নেটপাড়ায়।
ভিডিওতে সালমানকে বলতে শোনা গেল, ‘ক্যাটরিনা যখন এই ছবিতে আছে, তখন একটু-আধটু রোম্যান্স তো হবেই।’
এরপরই ইমরানের দিকে তাকিয়ে ভাইজানের মন্তব্য, ‘ইমরান যদি আতিসের চরিত্রটা না করত, তাহলে এই কাজটা হয়েই যেত...’
কথা শেষ না করেই ইমরানকে চুম্বন করতে এগিয়ে গেলেন তিনি। তারপরই ভাইজানের রসিকতা, ‘আমার হয়তো অভ্যেস নেই। কিন্তু মনে হচ্ছে অনস্ক্রিন ইমরানের চুমু খাওয়ার অভ্যাসটা একেবারেই চলে গেছে।’
স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার-থ্রি’ পরিচলানা করেছেন মনীশ শর্মা। সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এর খল চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু তিন ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
আর