দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এগারো বছরের সংসার বলিউড অভিনেতা সাইফ ও অভিনেত্রী কারিনার। অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কারিনা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান সাইফ আলী খান।
২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে প্রায় পাঁচ বছর লিভ-ইনে ছিলেন তারা। এতদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর কেন বিয়ের সিদ্ধান্ত নেন কারিনা-সাইফ? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রশ্নের জবাব দিয়েছেন কারিনা কাপুর খান।
সম্প্রতি চ্যাট-শো ‘কফি উইথ করণে’ কারিনা বলেন, ‘আজকাল লোকজন বিয়ে করেন সন্তান নেওয়ার জন্য তাই না? নইলে এমনই লিভ-ইন তো করাই যায় আজকালকার দিনে। আমি আর সইফ পাঁচ বছর একসঙ্গে থেকেছি। তারপর বিয়ে করেছিলাম। কারণ তখন আমরা সন্তান নিতে চেয়েছিলাম।’
কারিনার এখন ভরা সংসার। দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে বেজায় ব্যস্ত তিনি। বড় ছেলে তৈমুরের বয়স প্রায় ৭ বছর। অন্যদিকে জেহ ওরফে জাহাঙ্গীরের জন্ম হয় ২০২১ সালে। এই দুই খুদের ফ্যান ফলোয়ার নেহায়েত কম নয়।
আর