দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জি বিপাকে পড়েছেন। কেন্দ্রীয় সরকারের স্টিকার লাগানো গাড়িতে চড়ার কারণে মূল্য দিতে হচ্ছে তাকে। তোপের মুখে এই অভিনেত্রী।
ওই গাড়িতে করে নন্দকুমারে পূজার অনুষ্ঠানে গিয়েছিলেন রচনা। শনিবার (১১ নভেম্বর ) ‘গভর্নমেন্ট অব ইন্ডিয়া’ স্টিকার বসানো গাড়িতে মাচা প্রগ্রামে যোগ দিতে নন্দকুমারে যান তিনি।
জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের আলেয়া ক্লাবে শ্যামাপূজার অনুষ্ঠানে যান রচনা। অভিনেত্রী কেন্দ্রীয় সরকারের স্টিকার বসানো গাড়ি নিয়ে মাচার অনুষ্ঠানে উপস্থিত হন। মূলত এই গাড়ি নিয়ে বিতর্ক।
কেন তিনি সেই স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করেছেন? জবাবে রচনা বলেন, ‘আমি জানি না। উদ্যোক্তা যে গাড়ি পাঠিয়েছেন, সেই গাড়িতে এসেছি।’
তবে ক্লাবটির কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। নন্দকুমার আলেয়া ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দত্ত বলেন, ‘অভিনেত্রীর করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো গাড়ি পাঠাইনি। উনি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন। উনি নিজেই গাড়ি নিয়ে এসেছেন।’
বলে রাখা ভালো, রচনা যে গাড়িটি ব্যবহার করছেন, সেটির ইনস্যুরেন্সও মেয়াদ উত্তীর্ণ হয়েছে। গাড়িটি নিয়ে বিতর্ক শুরু হলে গাড়ির স্টিকার খুলে নেন চালক।
এম