দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাপের বিষের কালোবাজারিতে নাম জড়াল বিগ বস ওটিটির দ্বিতীয় মৌসুমের বিজেতা এলভিশ যাদব। খবর বার্তা সংস্থা এএনআইয়ের।
জানা গেছে, বিগ বস ওটিটি জেতার পর এলভিশের কাছে কোটি টাকা দাবি করে হুমকি ফোন আসছিল। এরপর তিনি থানায় সাধারণ ডায়েরিও করেন।
সেই বিপত্তি যেতে না যেতেই, জড়ালেন আইনি ঝামেলায়। সাপের বিষ নিয়ে পার্টির অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে নয়ডা পুলিশ।
জানা গেছে, নয়ডার সেক্টর-৫১ সেভরন ব্যঙ্কোয়েটে রেড চালিয়েছিল পুলিশ। সেখানেই স্বল্পবসনা নারীদের নিয়ে বন্ধুদের সঙ্গে উদ্দাম পার্টি করছিলেন এলভিশ যাদব। সেই পার্টি থেকেই উদ্ধার হয় ২০ মিলিলিটার সাপের বিষ। এখানেই শেষ নয়; এর থেকেও আরও চমকপ্রদ তথ্য জানা গেছে।
যেখানে পার্টি হচ্ছিল, সেখানে তল্লাশি চালিয়ে পাঁচটি গোখরো, একটি অজগর সাপসহ বেশ কয়েকটি বিষধর সাপও উদ্ধারও হয়েছে।
ঘটনাস্থলেই এলিভিশের ঘনিষ্ঠ ৫ জনকে আটক করেছে নয়ডা পুলিশ। তবে ঠিক সেইসময়ে সেখানে ‘বিগ বস ওটিটি’ বিজেতা উপস্থিত না থাকলেও গৌরব গুপ্ত নামে জনৈক পশু কল্যাণ আধিকারিক এলভিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগ, বিদেশি নারীদের সাপের বিষ ও মাদক বিক্রি করতেন তিনি।
আরএসও