দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাজের চেয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়র ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ বেশি। তার সাবলীল অভিনয়ের সামনে টিকতে পারে এমন বাঙালি অভিনেত্রী খুব কমই আছে। শুধু তাই নয়, তার সৌন্দর্য ঘুম কেড়ে নেয় অনুরাগীদের।
তিন বিয়ের পর এখন একাই জীবনটা উপভোগ করছেন। সময় পেলেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে শ্রাবন্তী এমন একটি ছবি প্রকাশ করেছেন, যা রীতিমতো ঘুম কেড়ে নিয়েছে নেটাগরিকদের।
রোববার (২৯ অক্টোবর) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী। যেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটি ছুটির দিন এলো এবং ভ্রমণের দারুণ সুযোগ হলো।’
ছবিতে দেখা যাচ্ছে টালি নায়িকার মাথার উপর বিশাল খোলা আকাশ। নিচে সুইমিং পুলে। আর তার মাঝে গোলাপি রঙের বিকিনি টপে সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। আর তাতে বুঁদ হয়েছেন নেটিজেনরা।
আরএসও