দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংসার ভেঙেছে শিল্পা শেঠি-রাজ কুন্দ্রার। অন্তত রাজকুন্দ্রার এক্স-পোস্টেই এমনটা ইঙ্গিত দিচ্ছে। এরপর থেকে সরগরম বলিউড।
রাজ কুন্দ্রা লিখেছেন, ‘আমরা সেপারেটেড, সবাইকে অনুরোধ করছি এই সময়টা আমাদের একটু নিজেদের মতো থাকতে দিন। বিরক্ত করবেন না।’
তবে এই পোস্টে কারও নাম উল্লেখ করেননি রাজ। তাহলে কী শিল্পার সঙ্গেই ছাড়াছাড়ির ইঙ্গিত দিলেন তিনি? অবশ্য এই বিষয়ে মুখ খোলেননি তারা কেউই।
পর্নোগ্রাফি মামলায় দুই বছর আগে দুই মাস জেল খাটতে হয়েছিল রাজ কুন্দ্রাকে। দুই সন্তানকে নিয়ে তখন নায়িকা শিল্পার সংসারে ঝড়। চারদিক থেকে কটুক্তি, নিন্দা, সমালোচনা সইতে হয়েছিল বলিউড অভিনেত্রীকে।
এই খারাপ সময়টায় রাজের পাশে ছিলেন শিল্পা। তাহলে হঠাৎ সেপারেশন কেন? জল্পনা বলিপাড়ায়।
আরএসও