দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাস্তবের সঙ্গে যে সিনেমার কোনো মিল নেই তা হাড়ে হাড়ে টের পেলেন ‘জওয়ান’ অভিনেত্রী আলিয়া কুরেশি। থ্যাইল্যান্ডের একটি শপিং মলে গোলাগুলির মধ্যে পড়ে কোনোরকম নিজের জান বাঁচিয়ে ভারতে ফিরেছেন। তবে এই ঘটনায় স্থানীয় দুজন প্রাণ হারান।
সেদিনের সেই ঘটনা মনে পড়লে ভয়ে কেঁপে ওঠেন আলিয়া। সামাজিক মাধ্যমে জানিয়েছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা।
সাতটি ছবি শেয়ার করেন আলিয়া। প্রথম তিনটি ছুটির মেজাজে থাকার। সেই সময় ভাবতেও পারেননি কী হতে চলেছে! আলিয়া জানান, মুদ্রা বিনিময় করাতে গিয়েছিলেন তিনি আর দুই বন্ধু। সবাই মলে প্রবেশ করেছিলেন। হঠাৎ চারদিকে তখন চিৎকার আর ছোটাছুটি। তার মধ্যে থেকেই কানে এল খবর, এলোপাথারি গুলি চালাচ্ছে এক কিশোর। মাত্র ১৪ বছরের কিশোরের গুলিতে দুজন প্রাণ হারান। আলিয়ারা দৌড়ে মল থেকে বেরিয়ে যান।
প্রসঙ্গত, ‘জওয়ান’ সিনেমায় জাহ্নবীর চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। আজাদ ওরফে শাহরুখের টিমে ছিল সে। দুষ্টের দমন শিষ্টের পালন ছিল তার উদ্দেশ্য।
সিনেমার প্রসঙ্গ টেনেই অভিনেত্রী লেখেন, ‘যদি বাস্তব জীবনটা অ্যাকশন ছবির মতো হতো তাহলে ঝাঁপিয়ে সকলের প্রাণ বাঁচিয়ে ফেলতাম। কিন্তু সেই সময় মানুষের মাথায় শুধু একটা বিষয়ই থাকে, কীভাবে বাইরে বেরিয়ে প্রাণ বাঁচাব।’
যে দুজন এই ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান আলিয়া। আর নিজের অ্যালবামের শেষে গৌতম বুদ্ধের ছবি শেয়ার করেন। এই ছবির মাধ্যমেই শান্তি আর শুভশক্তির জয়ের জন্য প্রার্থনা করেন অভিনেত্রী।
আরএসও