দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয়তার কথা নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের দর্শকরাও সন্ধ্যা হলেই টেলিভিশনের সামনে বসে যান দেখতে।
তবে কয়েক বছর ধরে সিরিয়ালগুলোতে সাহসী অশ্লীল দৃশ্য দেখানো হচ্ছে। যদিও আগে এসব এড়িয়ে চলা হত। কিন্তু এখন সব খোলামেলা।
বিগত কয়েক বছর ধরেই দর্শকদের স্বাদ খানিকটা বদলেছে। শাশুড়ি-বৌমার ঝগড়ার বদলে অন্যধারার গল্প দেখতে বেশি পছন্দ করছে তারা। এই যেমন সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’য় দেখানো হয়েছে, ল্যাব থেকে সূর্যর স্পার্ম চুরি করে গর্ভবতী হয়েছে মিশকা। এর আগে কোনো সিরিয়ালে বিজ্ঞানের এই ব্যবহার দেখানো হয়নি।
অন্যদিকে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’র কাহিনিও একেবারে আনকোরা। সিরিয়ালটির নিয়মিত দর্শকর জানেন যে, বিয়ের পর থেকেই ম্যারিটাল রেপের শিকার নায়িকা শিমুল। স্বামী পরাগ তার ইচ্ছার বিরুদ্ধেই নিজের লালসা চরিতার্থ করছে এখানে।
একইভাবে স্টার জলসার ‘তোমাদের রানী’ও বাকিদের চেয়ে অনেকটাই আলাদা। সাম্প্রতিক পর্বেই দেখানো হয়েছে যে, বিয়ের আগেই শারীরিকভাবে সম্পর্ক স্থাপন করেছে দুর্জয়-রানী। এর আগে পর্যন্ত বিয়ের পরেও নায়ক-নায়িকার মিলন দেখাতে মাসের পর মাস লেগে যেত। তবে ‘তোমাদের রানী’ সম্পূর্ণ আলাদা। আজকের দিনে বিষয়টা যদিও একেবারেই জলভাত।
সম্প্রতি এই তিনটি ধারাবাহিকের বিরুদ্ধে সরব হয়েছেন দর্শকদের একাংশ। অনেকের মতেই, পারিবারিক ঘরানার ধারাবাহিকগুলোতে এ ধরণের অ্যাডাল্ট সিন দেখানো উচিত নয়।
গল্পের ধারা যে শাশুড়ি-বৌমার লড়াই থেকে সরে এসেছে সেটা ভালো কথা, কিন্তু তা বলে এসব দৃশ্য একেবারেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। যে কারণে কেউ কেউ তো আবার সোশ্যাল মিডিয়ায় এইসব সিরিয়ালকে বয়কট করারও ডাক দিচ্ছে।
আরএসও