দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের নববর্ষেই সুখবর দিয়েছিলেন গৌরব-ঋদ্ধিমা। জানিয়েছিলেন, শিগগিরই তারা দুই থেকে তিন হতে চলেছেন। সেদিন থেকেই খুশির হাওয়া বইতে শুরু করেছিল চক্রবর্তী পরিবারে। নতুন অতিথিকে স্বাগত জানানোর ব্যস্ততাও ছিল তুঙ্গে। ভক্তরাও দিন গুনছিলেন যে, কবে আসবে খুদে অতিথি। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান।
চক্রবর্তী পরিবারের আনন্দ দ্বিগুণ করে ঋদ্ধিমা-গৌরবের কোলে এলো ফুটফুটে এক সদস্য। এর আগে মাতৃত্বকালীন সময়টা উপভোগ করছেন ঋদ্ধিমা। আর তাকে সঙ্গ দিয়েছেন স্বামী গৌরব। বাবা হওয়ার আনন্দ যেন আর ধরছিল না।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মা ও সদ্যজাত দুজনেই ভালো আছেন। ডেলিভারির পর দুই পরিবারের সদস্যই পৌঁছে যান হাসপাতালে। ঋদ্ধিমার যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয় তার পূর্ণ খেয়াল রেখেছে পরিবার এবং হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তারা। এতকিছুর মধ্যে জানিয়ে দিই, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঋদ্ধিমা।
গৌরব জানিয়েছিলেন যে, তিনি আর অপেক্ষা করতে পারছেন না। নতুন অতিথিকে দেখার জন্য তার মন ছটফট করছে। এবার মন শান্ত করে বাবার দায়িত্ব গ্রহণের পালা।
আরএসও