দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাতে তেমন কোনো কাজ নেই সোনাক্ষী সিনহার। সাম্প্রতিক সময়ে মুক্তি পায়নি কোনো বড় বাজেটের সিনেমা। তবুও বিলাসী জীবন যাপনের কমতি নেই।
বলিউড হাঙ্গামার খবর, গেল ২৯ আগস্ট আগে ১১ কোটির রুপিতে মুম্বাইয়ের বান্দ্রায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন সোনাক্ষী। কেসি রোডে এমজে শাহ গ্রুপের তৈরি ৮১ অরিয়েট প্রকল্পের ২৬ তলায় অ্যাপার্টমেন্টটি কিনেছেন তিনি। এর মধ্যে রয়েছে লবি, সার্ভেন্ট কোয়ার্টার ও টয়লেট।
বলিউডে ২০১০ সালে যাত্রা শুরু করেন সোনাক্ষী। মাত্র এক দশকে ছোট এই ক্যারিয়ারে তিনি ঠিক করে নিয়েছেন যে, মানহীন কোনো ছবিতে অভিনয় করবেন না।
সর্বশেষ অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে সোনাক্ষী অভিনীত থ্রিলার সিরিজ ‘দহদ’। আর মুক্তির পরই তা উঠে এসেছে দর্শকের পছন্দের তালিকায়। এতে তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে দর্শক থেকে সমালোচক মহলে। এরপর তাকে সঞ্জলীলা বানশালিল ‘হীরামান্ডি’ ছবিতে দেখা যাবে।
আরএসও