দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ‘জাওয়ান’ সিনেমা। সিনেমা হলগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শক। প্রশংসার জোয়ারে ভাসছেন শাহরুখ খান।
তবে লন্ডনের এক দম্পতি সিনেমা দেখে টিকিটের টাকা ফেরত চাইলেন। সম্প্রতি ইনস্টাগ্রামে ইংল্যান্ডবাসী এই যুগল ‘জাওয়ান’ দেখার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সেখানে তারা তাদের একটি সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার কথা তুলে ধরেছেন।
ওই দম্পতি ভিডিওতে জানিয়েছেন যে, শাহরুখের এই ছবি নিয়ে তারা দারুণ উৎসাহী ছিলেন। তুমুল উৎসাহ নিয়েই দেখতে গিয়েছিলেন। কিন্তু হলে ঢোকার পরই ঘটে বিপত্তি। ছবি শুরু থেকে নয়, বরং ক্লাইম্যাক্স থেকে দেখানো শুরু হয়েছিল সেই শোতে। প্রথম ভাগের বদলে হল কর্তৃপক্ষ দ্বিতীয় ভাগ আগে চালিয়ে দিয়েছিলেন। ফলে ছবি দেখার যে মজা সেটাই পুরো নষ্ট হয়ে যায়। হল কর্তৃপক্ষের ভুলের মাশুল গুনতে হয় দর্শকদের। ছবির দেখার আনন্দ একেবারেই মাটি হয়ে গিয়েছে। ফলে তারা রেগে গিয়ে রীতিমতো টিকিটের দাম ফেরত চেয়েছেন।
তবে ইংল্যান্ডে এমন ঘটনা ঘটলেও বিশ্বের অন্যান্য প্রান্তে কিন্তু রমরমিয়ে ব্যবসা করছে শাহরুখের সিনেমাটি। আমেরিকা, দুবাই, অস্ট্রেলিয়া, সর্বত্র ছবিটা একই রকম। আর সেটার প্রভাব বক্স অফিসে দেখা যাচ্ছে।
অ্যাটলি পরিচালিত ‘জাওয়ান’ ছবিটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। এখানে তিনি বিক্রম রাথোর ও আজাদের চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। খলনায়কের চরিত্রে আছেন বিজয় সেতুপতি।
আরএসও