দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মারা গেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা সতীন্দর কুমার খোসলা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের। জানা গেছে, ৮৪ বছর বয়স হয়েছিল সতিন্দর। নানা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে মুম্বাইয়ের সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন।
সত্তর ও আশির দশকে বলিউডের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন সতিন্দর। কৌতুকাভিনেতা হিসেবে নামডাক ছিল তার। মঞ্চে ও রুপালি পর্দায় ‘বীরবল’ নামে পরিচিত ছিলেন তিনি।
কিশোর কুমারের ভক্ত ছিলেন সতীন্দর। তাকে দেখেই সিনেমার জগতে আসা আর কমেডিয়ান। চরিত্র ছোট না বড় তা কখনও দেখতেন না তিনি। অভিনয় করতে পারাটাই তার কাছে বড় ছিল। ৫০০ সিনেমায় অভিনয় করেছেন প্রয়াত এই অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি গানও গাইতেন সতীন্দর। দুই থেকে তিন হাজার স্টেজ শো করেছেন তিনি। এর আগে এক সাক্ষাৎকারে প্রবীণ অভিনেতা জানান, বয়স তার কাছে সংখ্যামাত্র। আর এক্ষেত্রে তিনি দেবানন্দের পরামর্শ মেনে চলতেন।
১৯৩৮ সালের অক্টোবর মাসে পঞ্জাবের গুরদাসপুরের জন্ম সতিন্দরের। সত্তর এবং আশির দশকে বলিউডের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। মনোজ কুমারের ‘উপকার’, ‘রোটি কাপড়া অউর মাকান’, ‘ক্রান্তি’র মতো ছবিতে প্রশংসিত হয়েছে তার কাজ। ১
১৯৭৫ সালে ‘শোলে’ ছবিতে এক বন্দির চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে পড়েন সতিন্দর। তার আগে ১৯৭০ সালে ‘মেরা নাম জোকার’ ছবিতেও দর্শকের মন জয় করেছিলেন তিনি। ‘শোলে’র পরে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ইয়ারানা’ ছবিতেও কাজ করেছিলেন সতিন্দর। তাকে দেখা গিয়েছিল ‘হাম হ্যায় রাহি প্যার কে’, ‘অঞ্জাম’, ‘নসিব’-এর মতো ছবিতেও।
আরএসও