দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জয় করে পরিচিতি পেয়েছিলেন জেসিয়া ইসলাম। তবে জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে সম্পর্কের জেরে আলোচিত-সমালোচিত হন তিনি। সালমানের সঙ্গে প্রেমের কথা গোপন রাখেননি তিনি। বরং দুজন মিলেই তাদের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন। তবে এই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। বিচ্ছেদের পথে হাঁটেন তারা।
চলতি বছর এপ্রিলে দিশা ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সালমান। কিন্তু জেসিয়া এখনও বিয়ে করেননি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিয়ের সম্ভাব্য সময় জানালেন এই মডেল।
জেসিয়া বলেন, ‘২০৩০ সালে ছেলে পছন্দ করে ওই বছরই বিয়ে করব। তবে এর মাঝে প্রেম হলে হবে, না হলে নাই। প্রেম হলেও ২০৩০ সালেই বিয়ে করতে চাই।’

এদিকে সম্প্রতি ‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে অভিষেক হয়েছে জেসিয়ার। এতে একজন গুপ্তচর সংস্থার সদস্য ছিলেন তিনি।
এ প্রসঙ্গে জেসিয়া বলেন, “এই সিনেমার শুটিং করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। অনেক ঝুঁকিপূর্ণ শট দিয়েছি, আহতও হয়েছি। বলতে গেলে ‘এমআর-৯’ আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ সিনেমা। কেননা এই সিনেমা করতে গিয়েই আমাকে অনেক নতুন কাজ শিখতে হয়েছে। নতুন টার্ম শেখার পাশাপাশি অনেক ফাইটিংও শিখেছি আমি।”
আরও বেশ কিছু ছবিতে অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে বলে জানান জেসিয়া। ব্যাটে-বলে মিলে গেলে সেগুলোতে অভিনয় করবেন তিনি।
আরএসও