দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দিপক্ষীয় সফরে রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জানা গেছে, ম্যাক্রোঁর এ সফরে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে দুটি দ্বিপক্ষীয় চুক্তি সই হবে।
গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয়াদির বাইরেও ঢাকা ঘুরে দেখতে চান ইমানুয়েল ম্যাক্রোঁ। বিশেষ করে প্রত্যক্ষ করতে চান রাতের ঢাকা। তিনি ধানমন্ডি লেক পরিদর্শন করবেন। এ ছাড়া জলের গানের ব্যান্ডের লিড ভোকালিস্ট রাহুল আনন্দের বাসায় গিয়ে আনন্দ উদযাপনের পাশাপাশি শুনবেন গান।
রাহুল আনন্দসহ চারজন শিল্পীর সঙ্গে আধা ঘণ্টার মতো বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে আলাপ করবেন ম্যাক্রোঁ। অন্য শিল্পীরা হলেন আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারা।
এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় নেমেই সরাসরি হোটেল ইন্টারকনটিনেন্টালে যাবেন ম্যাক্রোঁ। রাতে ডিনারে অংশ নেবেন। ডিনারের আগে কিংবা পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য পরিবেশন করা হবে।
যেকোনো দেশে সফরকালে স্থানীয় সংস্কৃতি সম্বন্ধে জানতে শিল্পীদের স্টুডিও পরিদর্শন করেন ইমানুয়েল ম্যাক্রোঁ।
আরএসও