দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বড় সাহসের পরিচয় দিলেন দেলোয়ার জাহান ঝন্টু। যেখানে ‘জাওয়ান’ ঝড়ের ভয়ে দেশের বড় বাজেটের সিনেমা সরে দাঁড়িয়েছে, সেখানে অল্প বাজেটের ‘সুজন মাঝি’ সিনেমা মুক্তি দিয়েছেন তিনি। দেশের ১৯ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি।
গ্রাম্য পটভূমিতে নির্মিত এই ছবি ঘিরে সমালোচনা কম হয়নি। নেটিজেনরা বলছেন, এই সময়ে এসে এমন সেকেলে ছবি নির্মাণের মানেই হয় না।
তবে ঝন্টু জানান, গ্রামের দর্শকের জন্য এই সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। তার কথায়, ‘আমি মনে করি গ্রামের ছবিই মানুষ বেশি দেখে। এর প্রমাণও অতীতে দেখা গেছে। আমি আশা করি ছবিটি বাংলাদেশের সবার ভালো লাগবে। এটা মানুষের পছন্দের জন্য বানিয়েছি, কোনো পুরস্কারের জন্য বানাইনি।’
সিনেমায় কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও নিপুণ। এই দুই শিল্পী মনে করেন, এই সিনেমা দেখে নতুন প্রজন্ম কিছু জানতে পারবে।
নিপুণ বলেন, “এই গল্প নৌকার কথা বলবে, গ্রামের কথা বলবে। আমার, আপনার জীবনের কথা বলবে। নতুন প্রজন্ম এই ছবি দেখে অনেক কিছু জানতে পারবে, আমাদের দেশটা কেমন। এর সঙ্গে ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে ঠিক। তবে যারা ‘সুজন মাঝি’ দেখার, তারা ঠিকই দেখবে।”
এদিকে শুরু থেকেই দেশে ভারতীয় ছবি আমদানির বিপক্ষে ঝন্টু। ‘জাওয়ান’ মুক্তি পেলে প্রয়োজনে একাই আন্দোলন করার ঘোষণা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আন্দোলনের কোনো খবর পাওয়া যায়নি।
আরএসও