দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সম্পর্কের বরফ গলতে শুরু করেছে শাকিব খান-বুবলীর! অন্তত সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবি দেখে তেমনটাই আন্দাজ করা যায়। তবে উপলক্ষ তাদের সন্তান শেহজাদ খান বীর।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৮ মিনিটে বুবলী নিজের ফেসবুক পেজে ১১টি ছবি প্রকাশ করেছেন। ছবিগুলো বীরের স্কুলে তোলা।
ছবির ক্যাপশন থেকে জানা যায়, আজ বীরের স্কুলের প্রথম দিন ছিল। তাই তাকে নিয়ে স্কুলে যান এই তারকা দম্পতি। তখন এক ফাঁকে নানা মুহূর্তের ছবি ফ্রেমবন্দী করেন তারা।
দিনটিকে আবেগময় জানিয়ে বুবলী লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ, আজ আমাদের শেহজাদ বাপজানের স্কুলের প্রথম দিন।’

সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিনটির কথা স্মরণ করে তিনি আরও লিখেছেন, ‘এখনও মনে হয় এই তো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছ। আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা। ভীষণ ভালোবাসি তোমাকে।’
সবশেষ নেটিজেনদের কাছে ছেলের জন্য দোয়া চেয়ে লিখেছেন, ‘সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।’

এদিকে, কয়েকদিন আগে প্রথম স্ত্রী অপু বিশ্বাসের ঘরে জন্ম নেওয়া আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় ঘুরে এসেছেন শাকিব। গুঞ্জন রটেছিল, অপুর সঙ্গে সংসার শুরু করবেন তিনি।
অন্যদিকে বুবলীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি শাকিবের। তবে তারা আলাদা থাকছেন। সন্তানের কারণে তাদের দেখা হয়। যদিও মাঝে বুবলী গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি একাই বীরের মা ও বাবা।
আরএসও