দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেষ পাঁচ বছর ব্যর্থতার জালে আটকা ছিলেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোণ্ডা। কোনো ছবি বক্স অফিসে সফল হয়নি। আশা করেছিলেন বলিউডের প্রথম ছবি ‘লাইগার’ মিয়ে ব্যর্থতা থেকে বেরিয়ে আসবেন। সেটিও হয়নি।
এবার ভাগ্যের শিঁকে ছিড়েছে বিজয়ের। সদ্য মুক্তি পাওয়া ‘কুশি’ দর্শক টানতে সক্ষম হয়েছে। প্রথম সপ্তাহে ভারতে প্রায় ৩৯ কোটি রুপি আয় করেছে এই ছবি।
ছবির এমন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি বিজয়। সেই খুশিতে পারিশ্রমিকের এক কোটি রুপি দান করছেন অনুরাগীদের মধ্যে। এক শ পরিবারকে এক কোটি রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমকে বিজয় বলেন, ‘আমি খুব খুশি। বলা যেতে পারে আমরা খুশি। জানি না, আমি ঠিক করছি না কি ভুল! কিন্তু এই আনন্দ আমি আমার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে না পারলে স্বস্তিতে ঘুমাতে পারব না। তাই এই ছবির পারিশ্রমিকের এক কোটি রুপি দান করব ১০০ জন পরিবারের মধ্যে।’
তবে পরিবার বাছাইয়ের পদ্ধতিকে কী হবে— তা নিজের সমাজমাধ্যমের পাতায় জানাবেন অভিনেতা। ‘কুশি’ ছবির সাফল্য উদযাপন করতে আগামী ১০ দিন হায়দরাবাদে থাকবেন বিজয়। তার আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানান তিনি।
এই প্রথম নয়। প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছু অনুরাগীকে বাছাই করে তাদের ভালোবাসায় ভরিয়ে দেন বিজয়। এ বছর তার অনুরাগীদের মধ্যে অনেকেই পাহাড়প্রেমী দেখে তাদের একত্রিত করে পাহাড়ে ঘুরতে পাঠিয়েছিলেন।
‘কুশি’তে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। বাস্তব জীবনে তারা ভালো বন্ধু হলেও, এই প্রথম একসঙ্গে সিনেমা করলেন। যদিও এই ছবির একটি ঘনিষ্ঠ দৃশ্য নেট-দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সেগুলোই এখন নেটিজেনদের চর্চার রসদ।
আরএসও