দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অসুস্থ দেশের বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। সোমবার (৪ সেপ্টেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু মাসুম বাশার।
তিনি জানান, আফজাল হোসেন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও তার হার্ট-অ্যাটাক হয়। পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা। কয়েকদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন আফজাল হোসেন। কিন্তু হঠাৎ করেই অসুস্থতা বাড়তে থাকে।
এদিকে, শিহাব শাহীনের ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ওয়েব সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল আফজাল হোসেনের। তিনি অসুস্থ হয়ে পড়ায় তা বাতিল করা হয়েছে। তিনি সুস্থ হলেই পুনরায় শুটিং শুরু হবে।
এই ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এর শুটিং শুরু হয়। সেখানে টানা চারদিন শুটের পর দেশে ফেরেন তিনি।
আরএসও