দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শাহরুখ খানের ছবি বলে কথা, অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে থাকাটাই স্বাভাবিক। মাঝখানে আর মাত্র দুই দিন, তারপরেই ভারতজুড়ে শুরু হবে ‘জাওয়ান’ ঝড়। চড়ামূল্যে অগ্রিম টিকিট কিনে রাখছেন তারা।
এদিকে প্রথম দিনের শো সবার আগে শুরুর করার প্রতিযোগিতায় নেমেছে সিনেমা হলগুলো। ভারতীয় গণমাধ্যম মারফত জানা গিয়েছিল, ভোর ৬টা থেকে প্রদর্শন করা হবে সিনেমাটি। তবে কলকাতার নিউ টাউনের মিরাজ সিনেমাস যেন এক কাঠি সরেস। কর্তৃপক্ষ ভোর ৫টা থেকে ‘জাওয়ান’ চালাবেন।
কলকাতায় শাহরুখের সিনেমাটির পরিবেশন এসভিএফ। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা একটি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘ওরা (মিরাজ সিনেমাস) আমাদের অনুমতি না নিয়েই শোটা খুলে দিয়েছে। এখনও রেড চিলিজের (ছবির প্রযোজক) তরফে অনুমতি আসা বাকি। তবে মনে হচ্ছে এই শোটা আমরা দেখাতে পারব।’
একটি মাল্টিপ্লেক্স ছবি দেখাচ্ছে ভোর ৫টায়। মঙ্গলবার কি অন্যরাও সেই পথে হাঁটতে পারে? ওই কর্মকর্তার কথায়, ‘ছবির টিকিটের চাহিদা প্রচুর। তাই কিছুই বলা যাচ্ছে না। এখনও তিন দিন বাকি। অনেক সমীকরণ বদলে যেতে পারে। তবে প্রযোজনা প্রতিষ্ঠানই শেষ সিদ্ধান্ত নেবে।’
বিষয়টি নিয়ে মিরাজ সিনেমাসের ম্যানেজিং ডিরেক্টর অমিত শর্মা বলেন, “ভারতের ৬২টি মাল্টিপ্লেক্সে আমরা ছবি দেখাই। কিন্তু ‘জাওয়ান’-এর প্রথম দিনের টিকিট বিক্রির নিরিখে এখনও পর্যন্ত কলকাতায় আমাদের প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে। তাই সুযোগ হাতছাড়া করতে চাইনি।’
তিনি আরও বলেন, ‘সব অনুরাগীই তার পছন্দের অভিনেতার ছবি সবার আগে দেখতে চান। তা না হলে সর্বত্র ছবি নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। আমার আশা, প্রথম দিনে আমাদের সিংহভাগ শো হাউসফুল হবে।’
এর আগে কলকাতায় ভোর ৫টায় কোনও ছবির শো দেখানো হয়েছে বলে মনে করতে পারছেন না সিনেমা হল কর্তাদের সিংহভাগ। ‘কেজিএফ-টু’ বা ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের ছবি ঘিরে উন্মাদনা দেখা দিলেও সকাল ৬টার পরে শো ছিল।
কলকাতায় ‘পাঠান’-এর প্রথম শো ছিল সকাল ৬টা ৪৫ মিনিটে। কিন্তু ‘জাওয়ান’-এর ক্ষেত্রে শাহরুখ নিজের নজিরই ভেঙে দিলেন।
ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখের বিপরীতে আছেন নয়নতারা। এ ছাড়া আছেন বিজয় সেতুপতি তো রয়েছেন। ক্যামিও চরিত্রে দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত ও থালাপতি বিজয়কে দেখা যাবে।
আরএসও