দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেটমাধ্যমে এক অনুরাগীর ওপর খেপলেন শাহরুখ খান। তার একটি প্রশ্ন শুনেই নিজেকে সামলে রাখতে পারেননি তিনি। দু-চার কথা শুনিয়ে তাকে সাবধান হতে বলেন কিং খান। বিষয়টা খোলাসা করেই বলা যাক।
মাঝে মাত্র দুদিন। তারপর ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জাওয়ান’ সিনেমাটি। এই ছবি ঘিরে দর্শকের উন্মাদনার শেষ নেই। চড়ামূল্যে অগ্রিম টিকিট কাটছেন তারা। মুক্তির আগেই ছবির এমন সাফল্যে বেজায় খুশি শাহরুখ। এজন্য সামাজিক মাধ্যমে আস্ক এসআরকে সেশন করেন তিনি। সেখানে এক অনুরাগী জানতে চান, ‘জাওয়ান’র অগ্রিম বুকিংয়ে কতটা সত্যি আর কতটা মিথ্যা! এই প্রশ্ন শুনেই ক্ষোভ উগরে দেন অভিনেতা৷ কড়া জবাবে টুইটারে পোস্টে অভিনেতা লেখেন, সোশ্যাল মিডিয়ায় নোংরা কথা বলবে না৷ ইতিবাচক ভাবনা নিয়ে এসো এবং সকলের জন্য মনের মধ্যে ভালো ভাবনা রেখো। জীবনে ভালো হোক তোমার।’
অগ্রিম বুকিংয়ে ইতোমধ্যেই রেকর্ড গড়েছে শাহরুখের এই ছবি৷ শুধু ভারতে নয়, গোটা বিশ্বে অগ্রিম টিকিট বুকিংয়েও অনেকটাই এগিয়ে রয়েছে ‘জওয়ান’৷ মুক্তির আগে তাই এমন প্রশ্ন মোটেই ভালভাবে নেননি অভিনেতা৷
ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখের বিপরীতে আছেন নয়নতারা। এ ছাড়া আছেন বিজয় সেতুপতি তো রয়েছেন। ক্যামিও চরিত্রে দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত ও থালাপতি বিজয়কে দেখা যাবে।
আরএসও