দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন ছবি ‘প্রধান’র শুটিংয়ের প্রথম দিনেই অসুস্থ হয়ে পড়েন দেব। সামাজিক মাধ্যমে নিজেই তথ্যটি জানিয়েছিলেন তিনি। ইনস্টাগ্রামে লিখেছিলেন— প্রথম দিনের শুটিং। এদিকে জ্বরে আমি কাবু।
এরপর থেকে খবর ছড়িয়ে পড়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দেব। আর এতেই অভিনেতার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এদিকে দেবের অসুস্থতা গুঞ্জন রটানো হচ্ছে বলে জানালেন তার সহ-অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য।
ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রথম দিন দেবের জ্বর ছিল। কিন্তু দ্বিতীয় দিন থেকে ও (দেব) একদম সুস্থ হয়ে গিয়েছে। ওষুধ খেয়েছে। রক্ত পরীক্ষা করানো হয়েছিল। সব একদম ঠিক আছে। চারিদিক থেকে আমরা নানা ধরনের খবর পাচ্ছি। দেব নাকি খুবই অসু্স্থ। এই সবই মিথ্যা খবর। দেব সম্পূর্ণ সুস্থ আছে। আমরা ভালো করে শুটিং করছি। মিথ্যা খবর ছড়ানো বন্ধ করা উচিত।’
ছবির শুটিংয়ে গোটা টিম এখন উত্তরবঙ্গে। সেখানেই পুরোদমে চলছে শুটিংয়ের কাজ। এতে দেবের বিপরীতে অভিনয় করছেন সৌমিতষা কুন্ডু। এতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে দেবকে।
/আরএসও