দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এমনিতেই অভিনেত্রী হিসেবে জনপ্রিয় শ্রাবন্তী চ্যাটার্জী। তবে এর থেকে তার সৌন্দর্যে খাবি খান অগণিত পুরুষ। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। তিন বিয়ে আর একাধিক প্রেমের কারণে তার চরিত্র নিয়ে নেতিবাচক কথা বলতে দ্বিতীয়বার ভাবেন না নেটিজেনরা।
তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে অনানুষ্ঠানিক বিচ্ছেদের পর ব্যবসায়ী অভিরূপনাগ চৌধুরীর সঙ্গে সম্পর্কে জড়ান। এ-ও শোনা যায়, একই অ্যাপার্টমেন্টে থাকার সুবাদে লিভ-ইন সম্পর্কে ছিলেন তারা। এমনকি অবকাশ যাপন করতে ভারতের বাইরেও উড়াল দিয়েছেন। এমনকি বিভিন্ন রাত-পার্টিতেও একত্রে সময় কাটিয়েছেন তারা।

শ্রাবন্তী-অভিরূপের ঘনিষ্ঠ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও তারা কেউ সেটা স্বীকার করেননি। বরং কখনও বন্ধু আবার কখনও পেশাদার সম্পর্কের কথা বলেছেন।
কয়েকমাস আগে শ্রাবন্তী একটি ভারতীয় গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমরা একই আবাসনে থাকি। এখনও ভালো বন্ধু। কোনো বিচ্ছেদ হয়নি। অভিরূপের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমি।’
পরে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের মধ্যে সম্পর্কের তিক্ততা শুরু হয়। জানা গেছে, সামাজিক মাধ্যম থেকে তারা একে অন্যকে আনফলো করেছেন। বাস্তব জীবনে সৃষ্টি হয়েছে দূরত্ব।
এসব যদিও পুরোনো খবর। নতুন খবর হলো, শ্রাবন্তীকে ভুলে নতুন প্রেমে মজেছেন অভিরূপ। শুক্রবার ইনস্টাগ্রামে এক তরুণীকে জড়িয়ে ছবি প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে দিয়েছেন ভালোবাসার চিহ্ন।
জানা গেছে, অভিরূপের প্রেমিকার নাম শেলি। বর্তমানে তার সঙ্গেই সম্পর্কে রয়েছেন তিনি। এর বেশি কিছু তথ্য প্রকাশ করেনি ভারতীয় গণমাধ্যমগুলো।
/আরএসও