দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দের বড় মেয়ে বৈশালী দে মৃত্যুবরণ করেছেন।
বুধবার (৩০ আগস্ট) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫২ বছর।
দীপঙ্কর দে বলেন, বড়সড় হার্ট অ্যাটাক হয়েছিল বৈশালীর। তাই আর শেষরক্ষা করা গেলো না। এর চেয়ে বেশি কথা আর বলতে পারছি না।
বেশ কিছু দিন ধরে কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন বৈশালী। এ কারণে তাকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল রাতে সেখানেই মারা যান তিনি।
জেডএ