দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘ব্যাচেলর পয়েন্ট’র জনপ্রিয় জিয়াউল হক পলাশ। কদিন আগেই বিয়ে করেছেন এই নাটকের আরেক জনপ্রিয় অভিনেতা হাবু ভাই অর্থাৎ চাষী আলম।
কিন্তু সেই বিয়ের অনুষ্ঠানে কম বেশি সব তারকা থাকলেও দেখা মেলেনি পলাশের। কেন বিয়েতে নেই পলাশ এমন প্রশ্ন ছিল অনেকের মনেই।
অবশেষে জানা গেল, পলাশ কোথায় ছিলেন। তিনি তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন। তাই হাবু ভাই অর্থাৎ চাষী আলমের বিয়েতে উপস্থিত হতে পারেননি।
আরও জানা যায়, পলাশ ছোটবেলা থেকেই তাবলিগ জামাতে যান। এর মাঝে অনেক দিন দূরে ছিলেন। তবে গত ২৪ আগস্ট তিনি তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন। সেখানে তিন দিন ইবাদত শেষে ২৭ তারিখে বাসায় ফিরেছেন।
সম্প্রতি চাষী আলমকে জিজ্ঞেস করা হয়েছিল পলাশ বিয়েতে আসেনি কেন, এর জবাবে এই অভিনেতা বলেন, ‘পলাশ তাবলিগ জামাতে গিয়েছে তিন দিনের জন্য। তাই সে বিয়েতে আসতে পারেনি।’
পলাশ মসজিদের ভেতর ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন, সামনে মুসল্লিরা বসে শুনছেন। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে গত রাতে ছড়িয়ে পড়ে। পলাশও তাবলিগ জামাতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এম