দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই ছবির বিউটি কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। ক্যারিয়ারে বিহু হিট ছবি উপহার দিয়েছেন তিনি।
এই নায়িকা বছর জুড়ে চলচ্চিত্র ও নানা ইভেন্টে ব্যস্ত থাকেন। তাকে প্রায়ই দেখা যায় নানা রকম শোতে অংশ নিতে।
প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে কয়েক দিন আগে তিনি যুক্তরাষ্ট্র সফর করেন। এবার সিঙ্গাপুর যাচ্ছেন এই অভিনেত্রী। আসছে ২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নেবেন অপু।
অপু জানালেন, আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন।
সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসার্টের আয়োজন করা হচ্ছে। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন অপু। এতে আরো অংশ নেবেন সংগীতশিল্পী মনির খান, সৈয়দ অমি, আকাশ সেন, চিত্রনায়িকা আঁচল আঁখি, বেলী ও রাহি।
সবশেষ অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমাটি গত ঈদে মুক্তি পায়। সরকারি অনুদানের ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন তিনি।
এম