দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক সংগীতশিল্পী ওটিলিয়ার বাংলাদেশ সফরের আগেই তাঁর সঙ্গে যোগাযোগ করে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড আনজারা। তাঁকে আনজারার তৈরি হাতে করা কাজ ও কারচুপির নকশায় তৈরি একটি বিশেষ ইন্দো ওয়েস্টার্ন পোশাক পরে কনসার্টে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়। পোশাকের ধারণাটি পছন্দ হওয়ায় সম্মতি জানান ওটিলিয়া। এরপর তাঁর কনসার্টের কথা মাথায় রেখে পোশাকটি তৈরির কাজ শুরু করে আনজারা। পোশাকের প্রতিটি অংশে হাতে করা কাজ ও কারচুপির নকশা ফুটিয়ে তুলতে ব্র্যান্ডটির কারিগরদের প্রায় এক মাস সময় লেগেছে।
পোশাকটির পুরো কাজই করা হয়েছে হাতে। এতে ব্যবহার করা হয়েছে ঝুলন্ত বিটস, কাটদানা, ডপকা ও জরি সুতা। মূল পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম নেট কাপড় এবং হাতার অংশে রাখা হয়েছে মসলিন। কালো রঙের পোশাকটিতে সাদা ও রুপালি রঙের ফুলের কারচুপি বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি কোমরের নিচে ঝুলন্ত বিটসের কাজ পোশাকটিতে যোগ করেছে আলাদা সৌন্দর্য। সব মিলিয়ে পোশাকটিতে রয়েছে বিভিন্ন উপকরণ দিয়ে করা সূক্ষ্ম হাতের কাজ।
পোশাকটি পেয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন ওটিলিয়া। তাঁর ভাষ্য অনুযায়ী, জীবনে প্রথমবার কোনো ব্র্যান্ড তাঁর জন্য এত যত্ন নিয়ে কনসার্টের উপযোগী বিশেষ পোশাক তৈরি করেছে। পুরো অভিজ্ঞতাটি তাঁর কাছে ছিল একেবারেই নতুন। আনজারার তৈরি পোশাকটি তাঁর এতটাই পছন্দ হয়েছে যে, এটি পরে নিজেকে বিশেষ মনে করেছেন তিনি। পোশাকের কাজ ও ডিজাইন নিয়েও নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন এই সংগীতশিল্পী।
বাংলাদেশে আনজারা মূলত ব্রাইডাল পোশাকের ব্র্যান্ড হিসেবে পরিচিত। তবে তাদের কাজ শুধু বিয়ের পোশাকেই সীমাবদ্ধ নয়। ঐতিহ্যবাহী পোশাক, ইন্দো-ওয়েস্টার্ন থেকে শুরু করে ক্যাজুয়াল পোশাকেও রয়েছে তাদের বিভিন্ন আয়োজন। দেশীয় কারুশিল্পের সঙ্গে আধুনিক নকশার মেলবন্ধন তাদের পোশাকের অন্যতম বৈশিষ্ট্য।
ওটিলিয়ার জন্য তৈরি পোশাকটি আনজারার ইন্দো ওয়েস্টার্ন কালেকশনের একটি উদাহরণ। ব্রাইডাল পোশাকের জন্য পরিচিত একটি দেশীয় ব্র্যান্ডের তৈরি পোশাকে আন্তর্জাতিক সংগীতশিল্পীর মুগ্ধতা আনজারার কাজের ভিন্ন দিকটিও তুলে ধরেছে।
আনজারার জন্যও পুরো কাজটি ছিল বিশেষ একটি অভিজ্ঞতা। ওটিলিয়ার পছন্দ এবং কনসার্টে পোশাকটির ব্যবহার কেমন হবে, সেসব বিষয় মাথায় রেখেই এর ডিজাইন, কাপড় ও অন্যান্য উপকরণ নির্বাচন করা হয়েছে। প্রায় এক মাস ধরে কারিগরদের পরিশ্রমে তৈরি এই পোশাকের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে দেশীয় ফ্যাশন ও হাতের কাজ তুলে ধরার সুযোগ পেয়েছে আনজারা।
একটি দেশীয় ব্র্যান্ডের তৈরি পোশাক আন্তর্জাতিক সংগীতশিল্পীর কনসার্টে জায়গা করে নেওয়া নিঃসন্দেহে আনন্দের বিষয়। এটি শুধু আনজারার জন্য নয়, বাংলাদেশের পোশাকশিল্প ও কারিগরদের কাজের পরিচিতি বাড়ানোর ক্ষেত্রেও একটি ভালো উদাহরণ।
কে