দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান গায়িকা।
বিবৃতিতে ন্যানসি জানান, মেহেদী ও তিনি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের স্মৃতি ও অভিজ্ঞতা পেছনে ফেলে এখন থেকে দুজন আলাদা পথে এগিয়ে যাবেন।
ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি তাদের সিদ্ধান্তকে সম্মান জানানো এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।
জীবনের নতুন অধ্যায় শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করতে চান বলেও বিবৃতিতে উল্লেখ করেন ন্যানসি।
২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যানসি। ২০২২ সালের জুনে তাঁদের ঘরে জন্ম নেয় এক কন্যাসন্তান।
এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন ন্যানসি। তাঁদের ঘরে জন্ম নেয় কন্যা রোদেলা। ২০১২ সালে সেই সংসারের বিচ্ছেদ হয়। পরে ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। দ্বিতীয় সংসারেও এক কন্যাসন্তানের মা হন ন্যানসি। ২০২১ সালে ওই সংসারের বিচ্ছেদের ঘোষণা দেন গায়িকা।
উল্লেখ্য, ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ সিনেমায় প্লেব্যাকের মধ্য দিয়ে সংগীতজগতে অভিষেক হয় ন্যানসির। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। পেয়েছেন একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সাতবার মেরিল-প্রথম আলো পুরস্কার।
যে আই