দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রখ্যাত সংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী আজ ২৪ নভেম্বর। ২০১৭ সালের এই দিনে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
লোকসংগীত, মরমি গান ও বাঁশির সুরে বাংলা গানের শ্রোতাদের হৃদয়ে স্বতন্ত্র জায়গা করে নিয়েছিলেন এই শিল্পী। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। মাত্র পাঁচ বছর বয়সে বড় ভাইয়ের কাছ থেকে বাঁশি পেয়ে সংগীতের প্রতি আকৃষ্ট হন। ১২ বছর বয়সে ওস্তাদ গোপাল দত্তের কাছে শুরু হয় তাঁর আনুষ্ঠানিক সংগীতশিক্ষা।
পরে ওস্তাদ আমিনুর রহমান ও দবির খানের কাছে তালিম নেন। বাঁশির ওপর উচ্চাঙ্গসংগীতের প্রশিক্ষণ নিতে ভারতের পুনেতে পণ্ডিত ভি জি কর্ণাডের কাছেও যান তিনি। বংশীবাদক হিসেবে সংগীতজীবন শুরু করা বারী সিদ্দিকী দেশ-বিদেশে বাঁশি বাজিয়ে প্রশংসা অর্জন করেন।
১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনে যুক্ত হন তিনি। তবে দেশজুড়ে পরিচিতি পান কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে। ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে ছয়টি গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর বেশ কয়েকটি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি।
কে