• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

সুবীর নন্দী সুরের ভুবনের চিরসবুজ রাজকুমার

বিনোদন ডেস্ক
  ১৯ নভেম্বর ২০২৬, ১৩:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলা সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সুবীর নন্দী। দরদী কণ্ঠ, গায়কীর অসামান্য পরিমিতিবোধ আর শাস্ত্রীয় সংগীতের নিখুঁত প্রয়োগে তিনি চার দশকেরও বেশি সময় ধরে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন অগণিত শ্রোতাকে। চলচ্চিত্রের প্লেব্যাক থেকে শুরু করে আধুনিক বাংলা গানড়সবখানেই তিনি রেখে গেছেন তাঁর স্বকীয়তার অমলিন ছাপ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আধুনিক বাংলা গানকে সমৃদ্ধ করা শিল্পীদের তালিকায় সুবীর নন্দী একটি উজ্জ্বল নাম। আজ ১৯ নভেম্বর এই কিংবদন্তি সংগীতশিল্পীর জন্মদিন। একুশে পদকপ্রাপ্ত সুবীর নন্দী চার দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারের বেশি গান, যা আজও শ্রোতাদের মনে অমলিন।

বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র- সব মাধ্যমেই তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী সৃষ্টি। ব্যক্তি সুবীর নন্দী আর নেই, কিন্তু তাঁর কণ্ঠ ও সুরেলা অনুভব যুগের পর যুগ বেঁচে থাকবে বাংলা সংগীতের প্রাণে।

১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার নন্দীপাড়ায় এক সম্ভ্রান্ত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন সুবীর নন্দী। তাঁর বাবা সুধাংশু ভূষণ নন্দী ছিলেন একজন একজন চিকিৎসক এবং মা পুতুল সংগীতানুরাগী।

বাবার চাকরিসূত্রে তাঁর শৈশব কেটেছে হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানের সবুজ প্রকৃতিতে।

সংগীতে হাতে খড়ি মায়ের কাছেই। তবে ভাই-বোনদের সঙ্গে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন, ওস্তাদ বাবর আলী খানের কাছে।

তৃতীয় শ্রেণিতে থাকা অবস্থায়ই তিনি গান করতেন। ১৯৬৭ খ্রিষ্টাব্দে, প্রথম সিলেট বেতারে গান করেন সুবীর নন্দী। সেই সময়ে তার গানের ওস্তাদ ছিলেন গুরু বাবর আলী খান। লোকগান শিখাতেন বিদিত লাল দাশ।

সুবীর নন্দী ঢাকা রেডিওতে প্রথম গান গাওয়া শুরু করেন ১৯৭০ খ্রিষ্টাব্দে। প্রথম গান ছিলো ‘যদি কেউ ধূপ জ্বেলে দেয়’, গীতিকার মোহাম্মদ মুজাক্কের এবং সুরকার ছিলেন ওস্তাদ মীর কাসেম। সুবীর নন্দীর গাওয়া কালজয়ী জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে- ‘দিন যায় কথা থাকে’, ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’, ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, জীবনের গল্প এতো ছোট নয়’, ওই রাত ডাকে ওই চাঁদ ডাকে তুমি কোথায়’, ‘মনরে সুখ পাখি তোর হইলো না আপন’, ‘তুমি এমনই জাল পেতেছ সংসারে’, ‘বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম’, ‘কতো যে তোমাকে বেসেছি ভালো’, ইত্যাদি।

আরও পড়ুন

‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

সুবীর নন্দী তার কাজের স্বীকৃতিস্বরূপ পাঁচবার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৮৪ খ্রিষ্টাব্দে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী ‘মহানায়ক’ ছবিতে, ১৯৮৬ খ্রিষ্টাব্দে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী ‘শুভদা’ ছবিতে, ১৯৯৯ খ্রিষ্টাব্দে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে, ২০০৪ খ্রিষ্টাব্দে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী ‘মেঘের পরে মেঘ’ ছবিতে, ২০১৫ খ্রিষ্টাব্দে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী ‘মহুয়া সুন্দরী’ ছবিতে।

শিল্পকলায় অবদানের জন্য ২০১৯ খ্রিষ্টাব্দে পেয়েছেন ‘একুশে পদক’। এ ছাড়াও বাচসাস চলচ্চিত্র পুরস্কারসহ আরও পেয়েছেন নানাধরনের পদক, ক্রেস্ট ও সম্মাননা। ২০১৯ খ্রিষ্টাব্দের ৭ মে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

কে

  • সুবীর নন্দী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X