দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আদালত প্রাঙ্গণে ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের নিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার দাবি, নিরাপত্তাকর্মীরা সঙ্গে থাকায় সেদিন কেউ তার গায়ে পড়তে পারেননি।
এর আগে আদালতে ভিড়ের মধ্যে সাংবাদিকরা পড়ে গেলে তার লোকজনই তাদের টেনে তুলেছেন। তবে সাম্প্রতিক ঘটনায় তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পেছনের কারণ না খুঁজে ঢালাওভাবে সমালোচনা করা হচ্ছে বলে মনে করেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিতে আদালতে এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এসব ব্যাখ্যা দেন পরীমনি।
আদালতে প্রায় ছয় বছর ধরে যাওয়া-আসার কথা উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর ও মূলধারার সাংবাদিকদের সঙ্গে তার নিয়মিত দেখা হয়েছে। কখনো কারও সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। সাম্প্রতিক ঘটনায় কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তা খতিয়ে না দেখে ঢালাও মন্তব্য করাকে সাংবাদিকদের জন্য লজ্জার বলেও উল্লেখ করেন।
পরীমনি বলেন, সেদিন তিনি অভিনেত্রী হিসেবে কোনো সাক্ষাৎকার দিচ্ছিলেন না, একজন মানুষ হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। ফুটেজ নেওয়ার নামে কারও গায়ে পড়া গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষ্য, ‘ব্যাড টাচ অর গুড টাচ, আমার তো ব্যথা লাগছে ভাই।’
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, একজন তাকে স্পর্শ করলে তিনি কেন তাকে ধরেছেন, তা জানতে চান। তখন ওই ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে কার্ড দেখান। পরীমনির প্রশ্ন, সাংবাদিক পরিচয় থাকলেই কি কেউ অনাকাঙ্ক্ষিত আচরণ করতে পারেন? তার দাবি, ওই ব্যক্তি পরে তার গাড়ির সামনে গিয়ে ট্রাইপড ভেঙে দেওয়ার অভিযোগ তুলে পরিস্থিতি তৈরির চেষ্টা করেন।
বডিগার্ড নিয়ে আদালতে যাওয়ার কারণ ব্যাখ্যা করে পরীমনি বলেন, সেদিন নিরাপত্তাকর্মীরা সঙ্গে ছিলেন বলেই কেউ তার গায়ে পড়তে পারেননি। আগে এমন পরিস্থিতিও হয়েছে, যখন ভিড়ের মধ্যে সাংবাদিকরা পড়ে যাচ্ছিলেন এবং তার লোকজন তাদের টেনে তুলেছেন। এ ঘটনার রেকর্ডও রয়েছে বলে দাবি করেন তিনি।
নিজের বক্তব্য পরিষ্কার করার পরও কেউ ভুল বুঝলে তার কিছু করার নেই বলেও মন্তব্য করেন পরীমনি।
কে