দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিভিন্ন দেশের তারকারা সৌন্দর্য বাড়াতে সার্জারির আশ্রয় নিয়ে থাকেন। দেশীয় অনেক তারকার ব্যাপারেই সার্জারির গুঞ্জন শোনা যায়।
তাদের একজন অপু বিশ্বাস। হঠাৎ করেই যেন ঢালিউড কুইনের সৌন্দর্য বেড়েছে। বছর খানেক আগেই, এই নায়িকা তার ঠোঁটে সার্জারি করিয়েছেন এমন খবরও চাউর হয়।
সম্প্রতি সার্জারি প্রসঙ্গে মুখ খুলেছেন অপু বিশ্বাস। শনিবার (২৬ আগস্ট) ‘সামার ফেস্ট’ শীর্ষক একটি আয়োজনে অংশ নেন তিনি। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কথা বলেন।
এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘আমার সামনের দাঁতটা বাঁকা। অনেক জায়গায় বলা হয়েছে যে, আমি সার্জারি করিয়েছি। যদি আমাকে সার্জারি করাতেই হতো, তাহলে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম।’
তিনি আরও বলেন, ‘আমি কিন্তু শুরু থেকেই হেলদি। কখনও ছিপছিপে ছিলাম না। সুতরাং এই দুটো বিষয়ই (দাঁত ও স্বাস্থ্য) আমাকে মোকাবিলা করতে হয়েছে। আমার সেই চ্যালেঞ্জই ছিল, আমার যদি প্রতিভা থাকে, দর্শক যদি ভালোবাসে, তাহলে ভালো কাজ দিয়েই দর্শকের কাছে পৌঁছাবো।’
অপু বলেন, ‘অনেকে চ্যালেঞ্জ ছুঁড়েছিল যে, অপু বিশ্বাস আর কাজে ফিরতে পারবে না। তবে আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন এতোটা ব্যস্ত, বোঝাতে পারবো না।’
এম