দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে একটি আবেগঘন ও তাৎপর্যপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে দেয়া ওই পোস্টে তিনি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি টিআরপির জন্য কাজ করা কিছু ব্যক্তির প্রসঙ্গও টেনেছেন।
স্ট্যাটাসের শুরুতে পবিত্র কুরআনের দুটি আয়াত ও এর অর্থ উল্লেখ করেন এই অভিনেতা। তিনি লেখেন, ‘‘ইয়্যা-কা না'বুদু ওয়া ইয়্যা-কা নাস্তা'ঈন’’। অর্থ আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি।
অপর আয়াত উল্লেখ করেন, ‘‘হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।’’ অর্থ: আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।
এরপর যারা তাকে সমর্থন জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনন্ত জলিল লেখেন, “যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।”
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক বা টিআরপিভিত্তিক চর্চা নিয়ে তিনি বলেন, “আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি- যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন। আমিন।”
তার ওই স্ট্যাটাসে ভক্তরা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। এস এম মাসুম বাবুল নামে একজন মন্তব্য করেন, ‘‘ধৈর্য্য ধরুন ভাই, আপনার সঙ্গে মানুষের অনেক দোয়া ও ভালোবাসা আছে। আল্লাহ ভরসা, আল্লাহ আপনাকে অবশ্যই ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিবেন। আমিন।
অনন্ত জলিল এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান। সম্প্রতি জলিল অনন্ত এবং তার স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক জমা দেয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি প্রত্যাখ্যাত হওয়ায় এ নোটিশ পাঠায় ব্যাংকটি।
এমজে