• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

১৩ বয়সে ধারা পড়ে রোগ, কোন রোগে আক্রান্ত প্রিয়াঙ্কার স্বামী নিক

দেশ টিভি ডেস্ক
  ১১ নভেম্বর ২০২৬, ১৫:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাত্র ১৩ বছর বয়সে জানতে পারেন, টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত তিনি। সেই থেকে শুরু এক দীর্ঘ লড়াই, যার প্রতিটি অধ্যায়ে জড়িয়ে আছে সাহস, ধৈর্য আর জীবনকে ভালোবাসার গল্প। দেখতে দেখতে পেরিয়ে গেছে ২১ বছর। তবু থেমে থাকেননি গায়ক ও অভিনেতা নিক জোনাস। হাসিমুখে জীবনের প্রতিটি মুহূর্তকে আপন করে নেওয়ার পাশাপাশি প্রতিনিয়ত লড়ছেন দুরারোগ্য এই ব্যাধির সঙ্গে। বাইরে থেকে তাঁর জীবন যতটা স্বাভাবিক ও রঙিন, আড়ালে ততটাই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাঁকে। এবার সেই না-বলা গল্পই আবেগঘন ভাষায় তুলে ধরেছেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক খোলা চিঠিতে ডায়াবেটিসকে ‘পুরোনো বন্ধু’ বলে সম্বোধন করেছেন তিনি। তবে দীর্ঘদিনের এই সঙ্গীকে এখনো মন থেকে মেনে নিতে পারেননি, জানিয়েছেন সেই কথাও।

আন্তর্জাতিক ডায়াবেটিস সচেতনতা মাস উপলক্ষে নিজের শারীরিক লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন ৩৪ বছর বয়সী নিক। চিঠিতে তিনি লিখেছেন, ‘হ্যালো বন্ধু! প্রায় ২১ বছর হয়ে গেল, তাই না? কিন্তু তোমার একটুও বদল ঘটেনি… আশ্চর্য লাগে, আমরা প্রতিদিন কতবার নিজেদের মধ্যে কথা বলি! খাবারের তালিকায় মাত্র ১৭ গ্রাম কার্বোহাইড্রেট থাকলে ইনসুলিন নেওয়ার কথা ভাবা, কিংবা ফোনে বারবার নিজের রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করা—সপ্তাহে এই ধরনের শয়ে শয়ে সিদ্ধান্ত নিতে হয় আমাকে। বাইরের মানুষ হয়তো এগুলো খেয়ালও করে না। তবে এটাই বাস্তব সম্পর্ক, কারণ ডায়াবেটিস হলো আপনার শরীর, মন এবং যন্ত্রের মধ্যকার এক অবিরাম কথোপকথন।’

কৈশোরে রোগটি ধরা পড়ার পর তাঁর পরিচিত জীবন অনেকটাই বদলে যায়। নিক জানান, ডায়াবেটিসের অনিশ্চিত আচরণের কারণে একসময় নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি তৈরি হয়েছিল। মাঝেমধ্যে তাঁর মনে হয়, এই রোগ না থাকলে জীবনটা কেমন হতো! চিঠিতে তিনি লিখেছেন, ‘এমন বহু দিন আসে যখন মনে হয়, তুমি (ডায়াবেটিস) না থাকলে আমার জীবনটা ঠিক কেমন হতো!’

শৈশব ও কৈশোরে শারীরিক এই সমস্যার কারণে বিচ্ছিন্নতাবোধেও ভুগতেন নিক। স্কুল কিংবা বন্ধুদের আড্ডায় নিজেকে মানিয়ে নিতে কষ্ট হতো তাঁর। পরে প্রকাশ্যে টাইপ-১ ডায়াবেটিস নিয়ে কথা বলতে শুরু করেন। একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া মানুষের সঙ্গে যোগাযোগ বাড়লে নিজের মধ্যে একাত্মতা ও মানসিক স্বস্তি খুঁজে পান তিনি।

আরও পড়ুন

নয় বছরের পথচলার ইতি টেনে স্মৃতিতে ডুবলেন কাবিলা

সড়ক দুর্ঘটনায় ২২ বছরেই ঝরে গেলো সংগীতশিল্পীর জীবন

দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন সুনিতা

নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে আনার পেছনের উদ্দেশ্যও জানিয়েছেন এই গায়ক। বিশেষ করে যেসব কিশোর-কিশোরী নতুন করে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, তাদের সাহস জোগাতে চান তিনি। নিক বলেন, ‘আমি আমার এই লড়াইয়ের গল্প সেই ১৩ বছরের কিশোর-কিশোরীদের জন্যই ভাগ করে নিচ্ছি, যারা সদ্য এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে চরম ভয়ে দিন কাটাচ্ছে। আমি চাই তারা দেখুক যে, এত বড় শারীরিক চ্যালেঞ্জ প্রতিদিন সামলে নিয়েও আজও একজন মানুষ কীভাবে নিজের স্বপ্নগুলো সত্যি করে চলেছে।’

উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে ভারতের রাজস্থানের যোধপুরে উমেদ ভবন প্যালেসে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। হিন্দু ও খ্রিষ্টান—দুই রীতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। প্রথম দিন খ্রিষ্টান রীতিতে বিয়ের সময় সাদা গাউন ও দীর্ঘ ভেইলে সেজেছিলেন প্রিয়াঙ্কা। নিক পরেছিলেন কালো টাক্সিডো। পরদিন হিন্দু রীতির আয়োজনে লাল সব্যসাচী লেহেঙ্গায় বধূবেশে দেখা যায় প্রিয়াঙ্কাকে। নিক পরেছিলেন রাজকীয় শেরওয়ানি। তথ্যসূত্র: দ্য ওয়াল

এমজে

  • ডায়াবেটিস
  • প্রিয়াঙ্কা চোপড়া
  • নিক জোনাস
এ সম্পর্কিত আরও খবর
বাড়ি ফিরলেন নিক, প্রিয়াঙ্কার আবেগঘন পোস্ট
বাড়ি ফিরলেন নিক, প্রিয়াঙ্কার আবেগঘন পোস্ট
কারওয়া চৌথে স্ত্রীর পাশে থাকতে কনসার্ট সফর থেকে ফিরলেন নিক, মুগ্ধ প্রিয়াঙ্কা
কারওয়া চৌথে স্ত্রীর পাশে থাকতে কনসার্ট সফর থেকে ফিরলেন নিক, মুগ্ধ প্রিয়াঙ্কা
ভুলেও খোসাসহ পেয়ারা খাবেন না যারা
ভুলেও খোসাসহ পেয়ারা খাবেন না যারা
মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন
মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X