দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোটপর্দার আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন মেহজাবীন চৌধুরী। সাধারণত কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। আর কাজ নিয়েই বিভিন্ন সময় জায়গা করে নেন শিরোনামে। তবে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের সক্রিয়তার জন্য আলোচনায় আসেন এ অভিনেত্রী।
মেহজাবীন সোশ্যাল মিডিয়ায় কাজের বিভিন্ন তথ্য জানিয়ে থাকেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। কখনো কখনো পারিবারিক ও ব্যক্তিগত নানা বিষয়েও পোস্ট করেন। এবার একগুচ্ছ ছবি পোস্ট করে যেন নীতিবার্তা দিলেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে কিছু ছবি পোস্ট করেছেন মেহজাবীন। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘বেশি ভালো ভালো নয়।’ এটি মূলত নিউজিল্যান্ডের অল্টারনেটিভ/সোল ব্যান্ড লেইজারের একটি গান। সেই গানটিই ছবিগুলোয় যুক্ত করেছেন তিনি।

এদিকে, মেহজাবীনকে ছবিগুলোয় বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। কিন্তু ছবিগুলো ঠিক কোথায় তোলা হয়েছে, তা উল্লেখ করেননি বা জানাননি। তবে ছবিগুলো যে নেটিজেনদের পছন্দ হয়েছে, তা স্পষ্ট। কেননা, এরইমধ্যে ছবিগুলোয় রিঅ্যাকশন এসেছে প্রায় ছয় হাজার।
উল্লেখ্য, মেহজাবীনকে আগামীতে ভিকি জাহেদের ‘খলনায়ক’ সিনেমায় দেখা যাবে বলে জানা গেছে। সিনেমাটিতে অতিথি চরিত্রে থাকবেন তিনি। কিন্তু চরিত্রটি কেমন বা এর গল্প কী, এ ব্যাপারে জানা যায়নি। আর এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের তৃতীয় সিনেমা। আগে ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’য় নামভূমিকায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।
কেএম