দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অ্যাকশন সিনেমায় অন্তর্বাস পরে অভিনয় এবং অন্তর্বাস ছাড়া শার্ট পরার নির্দেশ পেয়েছিলেন বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। এমন নির্দেশনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে শুটিংয়ে অভিনেতা-অভিনেত্রীদের স্বস্তি ও সম্মতি নিশ্চিত করতে গিয়ে ইন্টিমেসি কোঅর্ডিনেটরদের চাকরি হারানোর ঘটনাও দেখেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের নতুন সিরিজ ‘আক্কা’র প্রচারে এক ভিডিও সাক্ষাৎকারে চলচ্চিত্রের সেটে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন রাধিকা। এ সময় শুটিংয়ে অভিনেত্রীদের পোশাক নিয়ে নির্মাতাদের একাংশের প্রত্যাশা এবং কাজের পরিবেশ নিয়ে কথা বলেন তিনি।
রাধিকা জানান, একটি অ্যাকশন সিনেমায় তাঁকে কয়েকটি দৃশ্যে অন্তর্বাস পরে অভিনয় করতে বলা হয়েছিল। পাশাপাশি অন্তর্বাস ছাড়া শার্ট পরতে এবং শার্টের বোতাম খোলা রাখতে নির্দেশ দেওয়া হয়। এমন নির্দেশনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘তারা আমাকে বলেছিল, তুমি কি অন্তর্বাস ছাড়া শার্ট পরতে পারবে ও বোতাম খোলা রাখতে পারবে? আমি তাদের বলেছিলাম, পদার্থবিদ্যার বিষয়টা একটু ভেবে দেখুন। আমি যখন অ্যাকশন দৃশ্যে অভিনয় করছি…।’

অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতা-অভিনেত্রীদের স্বস্তি ও সম্মতি নিশ্চিত করতে ইন্টিমেসি কোঅর্ডিনেটররা কাজ করেন। রাধিকার ভাষ্য, অনুচিত দাবি বা নির্দেশনার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এসব পেশাজীবীর চাকরি হারানোর ঘটনাও তিনি দেখেছেন।
এদিকে রাধিকা অভিনীত নতুন সিরিজ ‘আক্কা’ মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। ১৯৮০-এর দশকের দক্ষিণ ভারতের কাল্পনিক শহর পেরুনুরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিরিজটি। এর গল্পে দেখা যাবে, নারীদের নিয়ন্ত্রণে থাকা একটি গ্যাংস্টার গোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের ক্ষমতা ও উত্তরাধিকার ধরে রেখেছে। সেই রাজ্যে এক বহিরাগতের আগমন ক্ষমতার সমীকরণ বদলে দেওয়ার পরিস্থিতি তৈরি করে।
আনুগত্য, প্রতিশোধ, পারিবারিক উত্তরাধিকার ও সংঘাত সিরিজটির গল্পের গুরুত্বপূর্ণ দিক। এতে ভবানী চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ এবং রুদ্রর ভূমিকায় রয়েছেন রাধিকা আপ্তে।
এমএম/