দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র মুকুটধারী জান্নাতুল ফেরদৌস ঐশী। বরিশাল বিভাগের পিরোজপুরের মেয়ে ঐশী সেই পরিচয় নিয়েই কাজ করছেন শোবিজে।
মডেলিং দিয়ে শুরু করলেও সিনেমায়ই বেশি ব্যস্ত সময় পার করছেন তিনি। এরইমধ্যে বেশকিছু চলচ্চিত্রে নিজেকে প্রমাণ করেছেন।
এই তারকা এবার পড়েছেন এক বিড়ম্বনায়। তার নামে ফেসবুকে ছড়িয়েছে ভুয়া আইডি। তা নিয়ে বেশ বিরক্ত ও বিব্রত তিনি।
নিজের নামে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগ তুলে সবাইকে সতর্ক করেন অভিনেত্রী ঐশী। তার নামে খোলা ওই আইডি থেকে মিডিয়া অঙ্গনের কয়েকজনকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ ঘটনায় নিজের একমাত্র আনুষ্ঠানিক ফেসবুক পেজ থেকে সবাইকে সতর্ক করেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ঐশী জানান, তার নামে ছড়িয়ে পড়া ফেসবুক আইডিটি ভুয়া। এটি তিনি পরিচালনা করেন না। মিডিয়া অঙ্গনের বেশ কয়েকজন ওই অ্যাকাউন্ট থেকে বন্ধুত্বের অনুরোধ পাওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হতে চেয়েছেন।
বিজ্ঞপ্তিতে ঐশী আরও জানান, তার কোনো ব্যক্তিগত ফেসবুক আইডি নেই। এটিই তার একমাত্র আনুষ্ঠানিক ফেসবুক পেজ। এ অবস্থায় সবাইকে ভুয়া আইডির সঙ্গে যোগাযোগ না করার এবং ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো বার্তার জবাব না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
পাশাপাশি, সম্ভব হলে আইডিটি প্রতিবেদন করার আহ্বানও জানিয়েছেন এই অভিনেত্রী।অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন ঐশী।
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে।
কে