• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলি কাণ্ডে মুখ খুললেন আসিফ

বিনোদন ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৬, ২০:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

রাজধানীর মগবাজারে নিজের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় অক্ষত আছেন সংগীতশিল্পী আসিফ আকবর। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিতভাবে বলতে না পারলেও তাকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। আসিফের ভাষ্য, দুর্বৃত্তদের লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না তিনি। এতে কেউ হতাহত হননি।

শনিবার বিকেলে নিজের শারীরিক অবস্থার বিষয়ে আসিফ আকবর জানান, তিনি সুস্থ আছেন। সকালে পুলিশের সঙ্গে প্রয়োজনীয় কাজ শেষে বাসায় ফিরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বাসায় গিয়ে কথা বলেন। তারা ঘটনাটি তদন্ত করছেন বলেও জানান তিনি।

ঘটনার সময় নিজের কার্যালয়ে ছিলেন বলে জানান আসিফ। তার ভাষ্য অনুযায়ী, ভোর ৪টা ৫২ থেকে ৫৪ মিনিটের মধ্যে গুলির ঘটনা ঘটে। তখন তিনি সিসিটিভি ক্যামেরায় আশপাশের দৃশ্য দেখছিলেন এবং গাড়িতে কেউ ছিলেন না।

কারা এ ঘটনায় জড়িত, তা বুঝতে পারছেন না জানিয়ে আসিফ বলেন, দুর্বৃত্তরা তার কার্যালয়ে আসা-যাওয়ার সময় সম্পর্কে জানত বলে ধারণা করছেন তিনি। সাধারণত রাত ৮টা বা সাড়ে ৮টার দিকে কার্যালয়ে যান এবং ফজরের নামাজের আগে কিংবা পরে বাসায় ফেরেন। দুর্বৃত্তরা ওই সময়টিকেই লক্ষ্য করে থাকতে পারে বলে মনে করছেন তিনি।

আসিফ আকবর বলেন, ‘তারা ওই সময়টাই টার্গেট করেছে, কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ পরেই নিচে নামতাম।’

ঘটনার সময় সিসিটিভি ক্যামেরায় নিজের মতো দেখতে একজনকে হেঁটে যেতে দেখেছিলেন বলেও জানান এই সংগীতশিল্পী। তার ধারণা, ওই ব্যক্তিকে তাকে ভেবে দুর্বৃত্তরা গুলি চালিয়ে থাকতে পারে। ছেলের সঙ্গে কথা বলছিলেন বলে সেদিন কার্যালয়ে কিছুটা বেশি সময় ছিলেন তিনি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। বিশাল সেন্টারের সামনে পার্ক করা তার গাড়ি লক্ষ্য করে ভোরে গুলি চালানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের নিচের পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল। ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাতিরঝিল থানা-পুলিশ। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বিলাসবহুল জীবন থেকে কারাগারে শ্রদ্ধা, খাচ্ছেন না-কথা বলছেন কম

ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী

এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

এমএম/

  • আসিফ আকবর
  • গুলিকান্ড
এ সম্পর্কিত আরও খবর
জীবনে আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি: আসিফ আকবরের স্ত্রী
জীবনে আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি: আসিফ আকবরের স্ত্রী
আসিফ আকবরের গাড়িতে গুলি, নতুন তথ্য দিলেন স্ত্রী
আসিফ আকবরের গাড়িতে গুলি, নতুন তথ্য দিলেন স্ত্রী
আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ
আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ
গাড়িতে গুলি, যা বললেন আসিফ আকবরের স্ত্রী
গাড়িতে গুলি, যা বললেন আসিফ আকবরের স্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X