দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বাতিল করেছেন উত্তরপ্রদেশের ঝাঁসির একটি আদালত। ২০১০ সালে টেলিভিশন অনুষ্ঠান ‘রাখি কা ইনসাফ’-এ এক যুবককে অপমান করার অভিযোগে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গত ১৬ অক্টোবর তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রাখির আইনজীবী আশু সিং জানিয়েছেন, পরোয়ানা বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। ঝাঁসির ফাস্ট ট্র্যাক আদালতের সিভিল জজ আবেদনটি বিবেচনা করে পরোয়ানা বাতিলের নির্দেশ দেন।
মামলাটি ২০১০ সালে প্রচারিত ‘রাখি কা ইনসাফ’ অনুষ্ঠানকে কেন্দ্র করে। অভিযোগ, ওই অনুষ্ঠানে ২৪ বছর বয়সী লক্ষ্মণ আহিরওয়ারকে নপুংসক বলে কটাক্ষ করেছিলেন রাখি। পরে ওই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে মানসিক চাপে পড়ে লক্ষ্মণ আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় লক্ষ্মণের মা প্রেম নগর থানায় রাখির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। তাঁর দাবি, অনুষ্ঠানে করা অপমানজনক মন্তব্যের কারণে তাঁর ছেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।
রাখির আইনজীবী আশু সিং আরও জানান, মামলাটির কার্যক্রম এর আগে এলাহাবাদ হাইকোর্ট ২০১১ সালের ৭ ডিসেম্বর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছিলেন। দীর্ঘদিন পর মামলাটি ঘিরে আবারও আইনি তৎপরতা শুরু হয়।
এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যের কারণেও আলোচনায় রয়েছেন রাখি সাওয়ান্ত। সম্প্রতি অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনিতা আহুজার দাম্পত্য টানাপোড়েন নিয়ে কথা বলেন তিনি। এ সময় সুনিতার প্রতি সমর্থন জানিয়ে গোবিন্দের সঙ্গে সহ-অভিনেত্রী কোমল রানী স্বর্ণকারের কথিত সম্পর্ক নিয়েও মন্তব্য করেন রাখি।
তবে গ্রেফতারি পরোয়ানা বাতিলের অর্থ মামলাটি থেকে অব্যাহতি পাওয়া নয়; মামলার পরবর্তী আইনি কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এমএম/