• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন
টাইগার শ্রফের উপর হামলা

আমির-সালমান ও রণবীরের বাসভবনেও গিয়েছিলেন বন্দুকধারীরা

বিনোদন ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

বলিউড অভিনেতা টাইগার শ্রফের বাড়িতে হামলার উদ্দেশ্যে মুম্বাইয়ে আসা তিন বন্দুকধারী অভিনেতা আমির খান, সালমান খান ও রণবীর সিংয়ের আবাসিক ভবনেও গিয়েছিলেন। শহরটিতে প্রায় এক মাস অবস্থানের সময় তাঁরা এসব স্থানে গিয়েছিলেন বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তবে এই তিন অভিনেতাকে হামলার লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছিল, নাকি কৌতূহলবশত তাঁরা এসব স্থানে গিয়েছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, অভিযুক্তরা কয়েকজন বলিউড তারকার আবাসিক ভবনে গিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। আমির খানের বাসভবন টাইগার শ্রফের বাসা থেকে কিছুটা দূরে। ফলে বন্দুকধারীদের নির্দিষ্ট লক্ষ্য দেওয়া হয়েছিল কি না, তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাঁদের জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।

সূত্রটি আরও জানায়, আপাতত কয়েকজন অভিনেতার বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতীতেও এই তিন অভিনেতা হুমকি পেয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হরিয়ানা থেকে জতিন ও সমীর নামে আরও দুজনকে আটক করা হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের উপকমিশনার রাজ তিলক রৌশন এ তথ্য জানান। আদালত পুলিশের ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর করলে তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হবে। সে ক্ষেত্রে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াবে ১০ জনে।

রৌশন জানান, রাজস্থানের কোটা থেকে দুই বন্দুকধারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে চারজনকে। অন্যদিকে, হরিয়ানা থেকে ১৮ বছর বয়সী অঙ্কিত ওরফে রাজেশ খাতককে আটক করা হয়েছে।

দিল্লি থেকে গ্রেপ্তার হওয়া চারজন হলেন কুণাল সঞ্জয় (২১), সুমিত সুরাহা (১৯), রাধা ভার্মা (২৯) ও বাবিতা রাও (২৪)।

পুলিশের অভিযোগ, কুণাল, সুমিত ও জতিন ‘ডেড ড্রপ’ পদ্ধতিতে অমৃতসর থেকে একটি আগ্নেয়াস্ত্র সংগ্রহের সঙ্গে জড়িত ছিলেন। এ পদ্ধতিতে একটি দলের সদস্যরা নির্দিষ্ট স্থানে অস্ত্র রেখে যান, পরে অন্য দলের সদস্যরা সেখান থেকে তা সংগ্রহ করেন।

পুলিশের দাবি, অমৃতসর থেকে অস্ত্র সংগ্রহের পর ওই তিনজন দিল্লিতে যান। সেখানে কুণাল অস্ত্রটি রাধা ও বাবিতার হাতে তুলে দেন বলে অভিযোগ। ওই দুই নারী গত সপ্তাহে মুম্বাইয়ে অবস্থান করেন। পরে নিজেদের পরিচয় গোপন রেখে তাঁরা অস্ত্রটি বন্দুকধারীদের কাছে পৌঁছে দেন এবং এরপর দিল্লিতে ফিরে যান।

এক পুলিশ কর্মকর্তা জানান, অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই পাঁচজনকে আটক করা হয়েছে।

তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, অঙ্কিত ওরফে রাজেশ খাতক বন্দুকধারীদের সঙ্গে মুম্বাইয়ে গিয়েছিলেন। বিভিন্ন স্থানে গিয়ে নজরদারি চালাতে তিনি তাঁদের সহায়তা করেন। এ ছাড়া অনিল পণ্ডিতের কাছ থেকে বন্দুকধারীদের কাছে টাকা পৌঁছানোর ব্যবস্থাও করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের ধারণা, বন্দুকধারীদের কাছে প্রায় দুই লাখ রুপি পাঠানো হয়েছিল। এক কর্মকর্তা জানান, বিভিন্ন স্থানে নজরদারির কাজ শেষ হওয়ার পর অঙ্কিত হরিয়ানায় ফিরে যান।

অন্যদিকে, সমীরের ভূমিকা সম্পর্কে এক কর্মকর্তা জানান, তিনি অভিযুক্ত বন্দুকধারী রেহান আনসারি ও অনিল পণ্ডিতের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করতেন। তাঁর মাধ্যমেই রেহানকে গুলি চালানোর পরিকল্পনায় যুক্ত করা হয়েছিল বলে অভিযোগ।

আরও পড়ুন

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি! 

স্বর্ণমন্দিরে যে কারণে কাঁদলেন সারা আলি খান

রাশমিকাকে যেভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিজয়

কোটা থেকে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মুম্বাইয়ের আদালতে হাজির করা হয়েছে। আর দিল্লি থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বৃহস্পতিবার স্থানীয় আদালতে হাজির করার কথা রয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এমএম/

  • টাইগার শ্রফ
  • হামলা
  • আমির খান
এ সম্পর্কিত আরও খবর
সৌদির বিমানবন্দর ও তেলক্ষেত্রে হামলা, নিহত ৩
সৌদির বিমানবন্দর ও তেলক্ষেত্রে হামলা, নিহত ৩
দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১
দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১
সাইবার হামলার শঙ্কা, বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
সাইবার হামলার শঙ্কা, বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
গুলির ঘটনার পর টাইগার শ্রফের নতুন ছবি প্রকাশ, কেমন আছেন অভিনেতা?
গুলির ঘটনার পর টাইগার শ্রফের নতুন ছবি প্রকাশ, কেমন আছেন অভিনেতা?
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X