দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মসজিদে দীর্ঘদিন ধরেই মোয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন হাফেজ আব্দুর রশিদ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
আব্দুর রশিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।
সনি রহমান জানান, বৃহস্পতিবার সকালেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আব্দুর রশিদ। পরে সকাল ১১টায় বিএফডিসি প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

জানাজা শেষে তার মরদেহ নিজ এলাকা কুমিল্লায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে দাফন করা হবে।
এফডিসির মসজিদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন আব্দুর রশিদ। সেখানে মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি। চলচ্চিত্র অঙ্গনের অনেকের কাছেই তিনি ছিলেন পরিচিত মুখ।
কে