দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এবার মেকআপ ছাড়া ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তোপের মুখে কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গত বুধবার ফেসবুক পেজে নিজের মেকআপ ছাড়া একটি ছবি প্রকাশ করেন নায়িকা। যা দেখামাত্রই নিন্দুকেরা নায়িকার রূপের সমালোচনায় মেতে ওঠেন।
একজন লিখেছেন, মেকআপ ছাড়া সব নায়িকারা পেত্নী। অন্য একজন মন্তব্য করেছেন, চেহারায় বার্ধক্যের ছাপ পড়েছে। কেউ বলছেন, সব সৌন্দর্যের শেষ আছে। কেউ আবার নায়িকাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করেছেন।
এদিকে কেউ কেউ আবার নায়িকাকে ‘সাহসী’ বলেও মন্তব্য করেছেন। তাদের ভাষ্য, নায়িকারা মেকআপ ছাড়া খুব কমই ভক্তদের সামনে প্রকাশ্যে ধরা দেন। সেক্ষেত্রে শ্রাবন্তী ব্যতিক্রম কিছুই করেছেন।
এসব মন্তব্যর কোনো জবাব দেননি শ্রাবন্তী। কারণ বহুবার তাকে সমালোচনার শিকার হতে হয়েছে। তবে নায়িকা নিজের মতোই থেকেছেন।
বর্তমানে শুভ্রজিৎ মৈত্রর ‘দেবী চৌধুরানি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন এই সুন্দরী। এছাড়াও ইতোমধ্যেই জিতু কমলের সঙ্গে ‘বাবুসোনা’ সিনেমার শুটিং শেষ করেছেন শ্রাবন্তী।
এম