• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

যেভাবে প্রেম হয়েছিল প্রীতম-শেহতাজের

বিনোদন ডেস্ক
  ০৫ অক্টোবর ২০২৬, ১৪:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবর যেন এখনও মেনে নিতে পারছেন না ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এই জুটির আলাদা হয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় ফিরে এসেছে তাদের প্রেমের শুরুর গল্প। যে ‘জাদুকর’ গানকে ঘিরে দুজনের কাছাকাছি আসা, সেই সম্পর্কই একসময় গড়িয়েছিল বিয়েতে। এখন সেই সম্পর্কের বিচ্ছেদের খবরেই নতুন করে চর্চায় তাদের পুরোনো দিনগুলোর গল্প।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

২০১৭ সালে প্রীতমের কণ্ঠে প্রকাশিত হয় গান ‘জাদুকর’। এর মিউজিক ভিডিওতে প্রীতমের সঙ্গে অভিনয় করেন শেহতাজ। কাজ করতে গিয়েই শেহতাজের প্রতি ভালো লাগা তৈরি হয় প্রীতমের। পরে সেই ভালো লাগা রূপ নেয় প্রেমে।

শেহতাজকে বিয়ের ব্যাপারে খুব বেশি সময় নেননি প্রীতম। একপর্যায়ে সরাসরি শেহতাজের মায়ের কাছেই বিয়ের প্রস্তাব দেন তিনি। ২০২২ সালে বিয়ের পর এক অনুষ্ঠানে নিজেদের প্রেম ও বিয়ের গল্প বলতে গিয়ে প্রীতম জানিয়েছিলেন, ‘জাদুকর’ থেকেই শেহতাজের সঙ্গে তার সম্পর্কের শুরু।

প্রীতম বলেছিলেন, ‘শেহতাজের সঙ্গে আমি ৫ বছর ধরে প্রেম করেছি। আমি তার সঙ্গে জাদুকরের সময় থেকেই ডেটিং করছি। আমি তার মা ও তাকে একসঙ্গে রেখে বিয়ের প্রস্তাব দিয়েছি।’

শেহতাজের মায়ের সম্মতিও পেয়েছিলেন প্রীতম। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘তার মা আপত্তি করেননি। আমাকে শুধু একটা তালিকা ধরিয়ে দিয়েছেন, যেখানে উল্লেখ আছে কখন কোন সময় কী কী করতে হবে। আমি বলেছি, ঠিক আছে। তারপর তো শেহতাজকে বিয়ে করেই ফেললাম।’

দুই পরিবারের সম্মতিতে ২০২২ সালের অক্টোবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসে প্রীতম-শেহতাজের বিয়ের আসর। গায়ে হলুদ থেকে বিয়ের আনুষ্ঠানিকতা-সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি ও ভিডিও ভক্তদেরও মুগ্ধ করেছিল।

বিয়ের পরও তাদের সম্পর্কের নানা মুহূর্ত উঠে এসেছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রথম ঈদে স্ত্রী শেহতাজকে ৫০ হাজার টাকা সালামি দিয়েছিলেন প্রীতম। তখন শেহতাজ জানিয়েছিলেন, সম্পর্কের শুরু থেকেই ঈদে প্রীতমের কাছ থেকে সালামি পেয়ে আসছেন তিনি।

এক সাক্ষাৎকারে শেহতাজ বলেছিলেন, ‘যখন প্রেম ছিল, তখন আরও বেশি টাকা সেলামি পেয়েছি। এবার সে ৫০ হাজার টাকা সেলামি দিয়েছে। কত দিয়েছে, সেটা ম্যাটার না। এটা ভালোবাসা।’

আরও পড়ুন

জানা গেল প্রীতম-শেহতাজের আলাদা হওয়ার কারণ

অভিনয়, প্রেম, গোপন বিয়ে ও সাফল্যে অনন্য শ্রিয়া সরণ

এবার ইতালির উৎসবে সেরা বাংলাদেশের ‘মাস্টার’

ভক্তদের কাছেও সুখী দম্পতি হিসেবে পরিচিত ছিলেন প্রীতম-শেহতাজ। সম্প্রতি এক মন্তব্যে শেহতাজ জানিয়েছিলেন, বিয়ের পর প্রীতম তাকে তার বাবা-মায়ের মতোই যত্নে রাখেন। তিনি বলেছিলেন, ‘ওকে নিয়ে আমি প্রাউড ফিল করি। ও ছাড়া আমার চলেই না।’

তবে, সেই মন্তব্যের রেশ কাটার আগেই সামনে এসেছে তাদের বিচ্ছেদের খবর। যে সম্পর্কের শুরু হয়েছিল ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে, ৫ বছরের প্রেমের পর যে সম্পর্ক গড়িয়েছিল বিয়েতে, ৪ বছর পর সেই সম্পর্কেই এখন ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম।

কেএম

  • প্রীতম-শেহতাজ
  • বিবাহবিচ্ছেদ
এ সম্পর্কিত আরও খবর
জানা গেল প্রীতম-শেহতাজের আলাদা হওয়ার কারণ
জানা গেল প্রীতম-শেহতাজের আলাদা হওয়ার কারণ
বিজয়ের দাম্পত্যে নতুন মোড়, সিদ্ধান্ত পরিবর্তন স্ত্রীর
বিজয়ের দাম্পত্যে নতুন মোড়, সিদ্ধান্ত পরিবর্তন স্ত্রীর
যেসব কারণে ঘটছে বিবাহবিচ্ছেদ
যেসব কারণে ঘটছে বিবাহবিচ্ছেদ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।