দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শাকিব খানের হাতে বন্দুক, পেছনে দাঁড়িয়ে রহস্যময় এক নারী। মুখ দেখা যাচ্ছে না কারও। প্রকাশিত হয়েছে ‘মোহাব্বাত’র প্রথম পোস্টার, আর তাতেই সিনেমাটির গল্প ও নায়িকা নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’র পর আবারও শাকিব খান ও হিমেল আশরাফের জুটি ফিরছে বড়পর্দায়। এবার তাদের নতুন সিনেমায় রোমান্সের পাশাপাশি থাকছে অ্যাকশনের ইঙ্গিতও।
সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা রয়েছে। ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে প্রকাশ করা হয়েছে ‘মোহাব্বাত’র প্রথম পোস্টার।
নির্মাতা হিমেল আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি প্রকাশ করেছেন। পোস্টারে শাকিব খান ও একজন নারীকে দেখা গেলেও কারও মুখ দেখানো হয়নি। এতে শাকিবের হাতে রয়েছে একটি বন্দুক, আর তার পেছনে দাঁড়িয়ে আছেন নায়িকা। পোস্টারের এই দৃশ্য থেকে ধারণা করা হচ্ছে, রোমান্সের পাশাপাশি সিনেমাটিতে অ্যাকশনও থাকছে।
তবে পোস্টার প্রকাশের পরও ‘মোহাব্বাত’র নায়িকা কে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। ফলে শাকিবের বিপরীতে কে থাকছেন, তা নিয়ে কৌতূহল আরও বেড়েছে।
/অ