দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যাংক হিসাব তলবের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় বিভিন্ন প্রশ্ন তোলার পাশাপাশি ব্যাংক হিসাব তলবের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দেওয়া ভিডিও বার্তায় সালমান মুক্তাদির বলেন, ‘আমি যখন ভুক্তভোগী হিসেবে প্রশ্ন করলাম, তখন কেন ব্যাংক হিসাব তলব করার কথা মনে হলো? অবশ্যই, যা করবেন করেন। সবকিছু ঠিকঠাক আছে।’
এর আগে আজ দেশের বিভিন্ন ব্যাংকে ই-মেইল পাঠিয়ে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ই-মেইলে তার হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণীসহ প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে।
ভিডিও বার্তায় সালমান মুক্তাদির বলেন, ‘চুক্তিপত্র লাগবে দিলাম। লেটার লাগবে দিলাম। ট্রানজেকশন লাগবে দিলাম। এগ্রিমেন্ট লাগবে দিলাম। অংশীদারিত্ব লাগবে দিলাম। তারপর আর কী করবেন?’
মামলার প্রসঙ্গও তোলেন তিনি। সালমান বলেন, ‘মামলা কী ফেসবুকে এসে দেব? মামলা তো বহুত হয়েছে। কয়টা সামলেছেন আপনারা?’
সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তার কার্যালয়ে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর রাতেই একটি ভিডিও বার্তা দেন সালমান মুক্তাদির।
কার্যালয়ে হামলার ঘটনায় সালমান মুক্তাদির প্রথমে চাঁদা চাওয়ার অভিযোগ তুলেছিলেন। পরে তিনি জানান, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। এ ঘটনায় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, সালমান মুক্তাদিরসহ ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা রয়েছে, এমন ব্যক্তিরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল হবেন বলে তিনি আশা করেন।
/অ