দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বক্স অফিসে একসঙ্গে চলছে বলিউডের চার সিনেমার লড়াই। এর মধ্যে মুক্তির কয়েক সপ্তাহ পরও দাপট ধরে রেখেছে ‘হনুমান অংশ’। অন্যদিকে ‘মির্জাপুর: দ্য মুভি’ও শক্ত অবস্থান তৈরি করেছে। নতুন মুক্তি পাওয়া ‘দ্য ভান: ফোর্স অব দ্য ফরেস্ট’ ও ‘ভাইব’ দর্শক টানার লড়াইয়ে রয়েছে।
মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত ‘হনুমান অংশ’ মুক্তি পায় ৭ আগস্ট। কম বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে বড় চমক দেখিয়েছে। মুক্তির সপ্তম সপ্তাহেও ছবিটির আয় অব্যাহত রয়েছে। সপ্তম সপ্তাহে সিনেমাটি আয় করেছে ৪৪ কোটি ৮০ লাখ রুপি। এর মধ্যে শুধু রোববারই এসেছে ৯ কোটি রুপি।
এ পর্যন্ত ভারতে ‘হনুমান অংশ’র নেট আয় দাঁড়িয়েছে ৩০৭ কোটি ৩ লাখ রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় প্রায় ৩৮৯ কোটি ৮৫ লাখ রুপি।
এদিকে বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই আয় করে ২৫ কোটি ৭৫ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে ৫৫ কোটি এবং তৃতীয় সপ্তাহে ১৯ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে ছবিটি। মুক্তির ২৪তম দিনে রোববারও সিনেমাটির আয় ছিল ১ কোটি ৭০ লাখ রুপি।
সব মিলিয়ে ভারতে ‘মির্জাপুর: দ্য মুভি’র নেট আয় দাঁড়িয়েছে ২২৭ কোটি ৫ লাখ রুপি। বিশ্বব্যাপী ছবিটির আয় প্রায় ৩৩০ কোটি ৭২ লাখ রুপি।
অন্যদিকে ২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত ‘দ্য ভান: ফোর্স অব দ্য ফরেস্ট’। প্রথম দিনে সিনেমাটির আয় ছিল ৮ কোটি রুপি। এরপর রোববার একদিনেই আয় করেছে ১৪ কোটি রুপি। মুক্তির পর ভারতে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ৩৩ কোটি ২৫ লাখ রুপি। বিশ্বব্যাপী আয় করেছে ৪৩ কোটি ১৫ লাখ রুপি।
চার সিনেমার মধ্যে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে কুনাল খেমুর ‘ভাইব’। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ১ কোটি ৭০ লাখ রুপি। প্রথম সপ্তাহে ছবিটির আয় দাঁড়ায় ১১ কোটি ৩৫ লাখ রুপি। মুক্তির দশম দিনে রোববার সিনেমাটি আয় করেছে ৯০ লাখ রুপি। ভারতে এখন পর্যন্ত ‘ভাইব’র নেট আয় ১৩ কোটি ৫৫ লাখ রুপি।
এমএম/