দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘পঞ্চায়েত’ সিরিজখ্যাত ভারতীয় অভিনেতা আসিফ খানকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর ঘরে পুরুষত্ব ও গোঁফ নিয়ে তার একটি মন্তব্যের পর সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সম্প্রতি ‘বিগ বস’-এর ঘরে ক্যাপ্টেন্সি নির্বাচন চলাকালে প্রতিযোগী গুল্লু অভিযোগ করেন, ইয়াং ডিএসএ নিজের দলের সদস্যদের গোঁফ নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে দিচ্ছেন। এর জবাবে রাজস্থানি সংস্কৃতির প্রসঙ্গ টেনে আসিফ বলেন, ‘আমরা রাজস্থান থেকে এসেছি। এই গোঁফ আমাদের পরিচয়। যাদের গোঁফ নেই, তাদের আমরা পুরুষ মানুষ বলে গণ্যই করি না।’
আসিফের মন্তব্যের পরই অনুষ্ঠানের অন্য প্রতিযোগীরা এর প্রতিবাদ করেন। তারা বলেন, সমাজের অনেক পুরুষেরই গোঁফ নেই। এমনকি অনুষ্ঠানের সঞ্চালক সালমান খানেরও সব সময় গোঁফ থাকে না।
অন্য এক প্রতিযোগী আসিফের বক্তব্যের বিরোধিতা করে বলেন, প্রকৃত পুরুষত্বের পরিচয় উগ্রতা বা হিংস্রতায় নয়; বরং পরিবারকে একসঙ্গে আগলে রাখার মধ্যেই এর প্রকাশ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও আসিফের মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, তার বক্তব্যের মাধ্যমে পরোক্ষভাবে সালমান খানকেও কটাক্ষ করা হয়েছে। বিষয়টি নিয়ে ‘বিগ বস ২০’-এর পরবর্তী পর্বগুলোতে বিতর্ক আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
যে আই